editor

প্রকাশিত: 12:11 PM, May 14, 2022

দক্ষিণ সুরমা যুবদলের ইউনিয়ন কমিটি নিয়ে সমলোচনা

দক্ষিণ সুরমা যুবদলের ইউনিয়ন কমিটি নিয়ে সমলোচনা

দক্ষিণ সুরমা যুবদলের ইউনিয়ন কমিটি নিয়ে সমলোচনা

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনির বিরুদ্ধে ফের স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে নিজস্ব লোক ধারা বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বিভিন্ন ইউনিয়নে নিজের লোক ধারা কমিটি গঠনের ফলে স্থানীয় যুবদলের তৃণমুলের কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এর আগেও এমন অভিযোগ উঠে আসায় বিভিন্ন ইউনিয়ন কমিটি ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে স্থগিত করা হয়।
বঞ্চিত তৃণমূল নেতাকর্মীরা শিঘ্রই জেলা যুবদল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করে অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। জানা যায়, বাবর আহমদ রনিকে আহবায়ক করে গত বছরের ৮ ফ্রেব্রুয়ারি দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকে পর থেকেই সমালোচিত হতে থাকে তার নেতৃত্বাধীন এই কমিটি। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ বাবর আহমদ রনি তীর জোয়া সহ বিভিন্ন ধরণের অপকর্মের সাথে জড়িত। তার নেতৃত্বে একাধিক গ্রুপ-উপগ্রুপ তীর খেলার সাথে জড়িত রয়েছে। কমিটি গঠনের কিছুদিন যেতে না যেতেই দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নের কমিটি ঘোষণা দেন বাবর আহমদ রনির নেতৃত্বাধীন আহবায়ক কমিটি। সন্ধ্যায় ফেইসবুকে কমিটি ঘোষণা দেওয়ার ২৪ ঘন্টা যেতে না যেতেই সমালোচনার মুখে আবার তা স্থগিত ঘোষণা দিতে বাধ্য হন তারা। এর কিছুদিন পর লালাবাজার, সিলাম, বরইকান্দি ও মোগলবাজার সহ বিভিন্ন ইউনিয়নে ফের কমিটি ঘোষণা দেয়া হলে আগের মতোই সমালোচনার মুখে পড়েন দক্ষিণ সুরমা উপজেলা যুবদল।
মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সাবেক নেতৃবৃন্দের সাথে আলাপকালে জানা যায়, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মোগলবাজার ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতিকে দূরে রয়েছে। সাইফুল ইসলাম পেশায় একজন মাটির কাজের ঠিকাদার।
বিশেষ করে উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনির নিজ ইউনিয়ন বরইকান্দির কমিটি নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ মাত্র তিন থেকে চারটি ওয়ার্ডের আহবায়কের পছন্দের লোক দিয়ে তিনি কমিটি ঘোষণা করেছেন। বাকী ওয়ার্ডগুলোর নেতাকর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণা করায় ক্ষুব্দ সেসব ওয়ার্ডের নেতাকর্মীরা। বরইকান্দি ইউনিয়ন যুবদলের একাধিক নেতার সাথে আলাপ করে জানা গেছে, অধিকাংশ ওয়ার্ডকে বঞ্চিত করে কমিটি ঘোষণা করায় তারা ক্ষুব্দ। শিঘ্রই তারা জেলা যুবদল সহ নেতৃস্থানীয় নেতাদের সাথে এ বিষয়ে বৈঠকে বসছেন। সামগ্রিক বিষয়ে নিয়ে আলাপ করতে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনির মোবাইলে একাধিক বার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন