editor
প্রকাশিত: 7:09 PM, December 20, 2022

নয়াসড়কে মুদি দোকানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস টিম কাজ করছে।
সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের (মুদি) দোকানে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ায় সার্ভিস সূত্রে জানা যায়, দোকানটি বন্ধ ছিলো। প্রাথামিকভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান নিজু জানান, আমি আমার এক আত্মিয়ের বিয়ের অনুষ্ঠানে ছিলাম এবং দোকানে কর্মচারীরাও বিয়েতে অংশ্রগহণ করেন। খাওয়া দাওয়া শেষ করে কর্মচারীদের দোকানে পাঠিয়ে দেই। হঠাৎ করে কর্মচারীরা ফোন করে জানান বন্ধ দোকানের ভিতরে আগুনের সূত্রপাত ঘটছে। তাই আমি তাৎক্ষনিকভাবে হতবম্ভ হয়ে পড়ি। ঘটনাস্থলে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো জানান, প্রায় আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক