admin

প্রকাশিত: 8:44 PM, March 1, 2018

জগন্নাথপুরে গলায় ফাঁসি দিয়ে প্রেমিকার আত্মহত্যা

জগন্নাথপুরে গলায় ফাঁসি  দিয়ে প্রেমিকার আত্মহত্যা

জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলায় গলায় ফাঁসির রশি ঝুলিয়ে এক প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে। ২৫ ফেব্রয়ারি রবিবার দিবাগত রাতে জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত প্রেমিকার নাম মুক্তা রায় (২৫)। সে জগন্নাথপুর পৌরসভা শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমল রায়ের কন্যা। জানা যায়, মুক্তা রায় হিন্দু পরিবারের কন্যা।পাশের ইকড়ছই গ্রামের মোঃ আব্দুল গফফারের তৃতীয় পুত্র মোঃ শাহিনুর রহমান(২৭) এর সাথে গভীর প্রেমে জড়িয়ে পড়ে। তারা একই সাথে সিলেটের এম.সি কলেজে লেখাপড়া করে। শাহিন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে কমিউনিটি সুপারভাইজার পদে চাকুরী করতো। পাশাপাশি সে কলেজ ছাত্রদলের রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। কিন্তু মুসলিম যুবকের সাথে নিজের কন্যার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি মেয়ের পিতা-মাতা সহ হিন্দু পরিবারের স্বজনরা। তারা ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার অন্যত্র ঐ মেয়ের বিয়ের দিন তারিখ ধার্য্য করে তাকে বাসার একটি কক্ষে আটক করে রাখেন। এদিকে নিজের অমতে বিবাহে বাধ্য করায় প্রেমে ব্যর্থ হয়ে মুক্তা রায় ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে গলায় ফাঁসির রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। পরদিন ২৬ ফেব্রুয়ারি সোমবার সকালের নাস্তা খাওয়ার সময় মুক্তার পিতামাতা তাকে ডাকাডাকি করলে সে দরজা খুলেনি। এবং কক্ষের ভেতরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে অমল রায় থানা পুলিশকে ঘটনার কথা অবগত করলে সকাল ৯ টায় জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দরজা ভেঙ্গে মুক্তার লাশ উদ্ধার করে। এক পর্যায়ে লাশের সুরতহাল প্রস্তুত করার পর ময়না তদন্তের জন্য লাশটিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে, সংখ্যালঘু মেয়েকে প্রেমে বাধ্য করে আত্মহত্যার জন্য প্ররোচিত করার অভিযোগ এনে মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত মুক্তা রায়ের পিতা জগন্নাথপুর নিবাসী বিশিষ্ট ঠিকাদার অমল রায় বাদি হয়ে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩০৬ ধারায় জগন্নাথপুর থানায় মামলা নং ১২ তাং ২৬/০২/২০১৮ ইং দায়ের করেন্।এরই সূত্র ধরে রজনৈতিক প্রতিহিংসার কারণে সমকামিতা ও তৃতীয় লিঙ্গের সাথে জড়িত থাকা সহ ধর্মবিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে চাচাতো ভাই জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ মুজিবুর রহমান ও যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম রিপন গোষ্ঠীর পক্ষে  বাদী হয়ে প্রতিপক্ষ মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ১৪৩/৩৭৭/২৯৫ (ক) ধারায় জগন্নাথপুর থানায় মামলা নং ১৫ তাং ২৮/০২/২০১৮ ইং দায়ের করে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ বলেন, মোঃ শাহিনুর রহমানকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে