editor

প্রকাশিত: 3:04 PM, March 31, 2023

মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক প্রবাসী লাঞ্চিত

মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক প্রবাসী লাঞ্চিত

ডেস্ক রিপোর্ট
এসএমপির মোগলাবাজার থানাধিন কান্দেবপুর গ্রামের মোঃ ছাইম উল্লাহ’র পুত্র পর্তুগাল ও ইংল্যান্ডের সিটিজেন নাগরিক লুলু মিয়া মোগলাবাজার থানায় দায়িত্বরত এস.আই (নিরস্ত্র) নিহারেন্দু বিজয় দাস বিপি নং- ৮২১৪১৬৭৭৬১ কর্তৃক লাঞ্চিত হয়েছে। এই বিষয়ে তিনি এসএমপি পুলিশ কমিশনার ও মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন হইতে দেশের বাহিরে আছি। আমার পিতা-মাতাকে দেখাশোনার জন্য আমি দেশে আসিয়াছি। গত ২৮ মার্চ সকাল অনুমান ১১ ঘটিকার সময় নিহারেন্দু বিজয় দাস মোগলাবাজার বিবিধ মোকদ্দমা নং- ২২/২০২৩ইং মামলায় ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় জুনেদ আহমদ ও নুর উদ্দিন গং দেরকে নোটিশ প্রদান করিতে নালিশা ভূমিতে গেলে উত্তর পার্শ্বে আমার ভূমি থাকায় নুর গং আমাকে সংবাদ দিলে আমি সেখানে যাই। সেখানে গিয়া দেখিতে পাই ১) নুর উদ্দিন, পিতা- মৃত হারিছ আলী, ২) সোনারা বেগম, পিতা- হারিছ আলী, ৩) হাসিনা বেগম, স্বামী- নুর উদ্দিন, ৪) এমরান আহমদ, পিতা- মৃত ইসমত আলী, ৫) বাতির আলী, পিতা- মৃত আরজ আলী, সর্ব সাং- কান্দেবপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট এবং এসআই নিহারেন্দু বিজয় দাসও দাঁড়াইয়া আছে। মালিকা বেগম তাহাদের মধ্যকার বিরোধের কারণগুলো বলিতে চাহিলে এসআই নিহারেন্দু বিজয় দাস বার বার অকারণে ধমক দিতেছেন এবং মালিকা বেগম যদি বেশী কথা বলেন তাহা হইলে তাহাকে এবং তাহার পরিবারের সদস্যদেরকে ধরিয়া থানায় নিয়া আসিবেন বলিলে তখন আমি উক্ত এসআই সাহেবকে বিষয়গুলো বুঝাইয়া বলিবার অনুরোধ করিলে এসআই সাহেব রাগান্বিত হইয়া আমাকে সকলের সম্মুখে গালিগালাজ করিয়া উত্তেজিত হইয়া আমার নাকে ও মুখে ৫/৬টি থাপ্পড় মারেন। নাকে মুখে সজোরে থাপ্পড় মারার কারণে আমি অজ্ঞান হইয়া পড়িলে উপরোক্ত স্বাক্ষীগণ আমার নাকে মুখে পানি ছিটাইয়া দিলে আমার জ্ঞান ফিরিয়া আসে। তখন এসআই সাহেব আমাকে বলেন এই বিষয় নিয়া কোন ধরণের কথা বলাবলি করিলে আর লন্ডনে যাইতে পারবে না। সারা জীবনের জন্য জেলে ভরে দিব। আমি একজন প্রবাসী। দেশের রেমিটেন্স যোদ্ধাও হই। আমার প্রিয় মাতৃভূমিতে আসিয়া সকলের সামনে এসআই সাহেব কর্তৃক নির্যাতিত হইয়া সামাজিক মান-মর্যাদার হানি ঘটাইয়াছেন। এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। যে কোন সময় এসআই সাহেব কর্তৃক আমি বিপদগ্রস্থ হওয়ার সম্ভাবনা বিদ্যমান। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। এস.আই নিহারেন্দু বিজয় দাস-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন