editor

প্রকাশিত: 11:07 AM, June 14, 2023

নজর কাড়ছেন তরুণ প্রার্থীরা, সাম্য’র ডাক

নজর কাড়ছেন তরুণ প্রার্থীরা, সাম্য’র ডাক

সিলেট সিটি নির্বাচন ৩৪, ৩৫, ৩৬ নং ওয়ার্ড

অনলাইন ডেস্ক
সিলেট সিটি নির্বাচনে ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের তরুণ প্রার্থীরা নজর কাড়ছেন। স্মার্ট ওয়ার্ডের অঙ্গীকার নিয়ে তারা মাঠে নেমেছেন। তবে- তাদের সঙ্গে টক্কর দিতে মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন সাবেক জনপ্রতিনিধি কিংবা তাদের স্বজনরাও। এই তিন ওয়ার্ডে আছে আলোচনা-উত্তাপও। তবে- ভোটের মাঠে সাম্য’র ডাক দিয়ে প্রার্থীরা উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ৩৪ নং ওয়ার্ড: নগরের পূর্ব এলাকার খাদিমপাড়া (আংশিক), মীর মহল্লা, বহর কলোনি, বাহুবল আবাসিক এলাকা, উদ্দিন টিলা, কালাটিকর এলাকা (আংশিক) এলাকা নিয়ে এ ওয়ার্ড গঠিত।

কাউন্সিলর প্রার্থীরা হলেন- আনোয়ার হোসেন আনু, কাজী মো. রুনু মিয়া মঈন, পারভেজ আহমদ, মাওলানা রফিকুল ইসলাম. মো. নিজাম উদ্দিন চৌধুরী, মো. আবুবক্কর লিলু, মো. আমিনুর রহমান, মো. আলী আকবর চৌধুরী, মো. জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন জুয়েল, মো. রফিকুজ্জামান, রমজান আলী, শামীম আহমদ, হাবিবুর রহমান পঙ্কি, সোহেল আহমদ ও সোলেমান আহমদ। আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী আবুবক্কর লিলু জানিয়েছেন- ওয়ার্ডের অবকাঠামোগত সব উন্নয়নই করতে হবে।

সাবেক ইউনিয়ন পরিষদ থাকার সময়ও তিনি নানা উন্নয়ন কাজে পরোক্ষভাবে জড়িত ছিলেন। নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস দূর করে সম্প্রীতিময় ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন। আরেক প্রার্থী সোহেল আহমদ জানিয়েছেন- তার ওয়ার্ডে বিশুদ্ধ পানির সংকট তীব্র।

নির্বাচিত হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কাঁচা রাস্তাকে পাকাকরণ করাসহ সার্বিক বিষয়ে কাজ করবেন। এলাকায় শৃঙ্খলা ফেরাতে তিনি অতীতের ন্যায় কাজ করবেন বলে জানান। ৩৫ নং ওয়ার্ড: জাহানপুর, সৈয়দপুর (আংশিক), মোহাম্মদপুর, চামেলীবাগ, শ্যামলী আবাসিক এলাকা, সিলেট টেক্সটাইল মিল, ইসলামপুর পূর্ব, সরকারি কলেজ, প্রকৌশল কলেজ, দুগ্ধ খামার, সৈয়দপুর (আংশিক), জাহানপুর উত্তর, আলুরতল নিয়ে গঠিত ৩৫ নং ওয়ার্ড। প্রার্থীরা হচ্ছেন- জাহাঙ্গীর আহমদ, মঞ্জুর আহমদ, সৈয়দ আহমদ আলী। এ ওয়ার্ডে তিন প্রার্থীই আলোচনায়। তবে নজর কাড়ছেন জাহাঙ্গীর আহমদ।

সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি সাম্য’র ডাক দিয়ে প্রচারণায় নেমেছেন। তিনি জানিয়েছেন- তার ওয়ার্ডে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষিত মানুষের বসবাস বেশি। এ কারণে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে এনে প্রতিটি পাড়া ও মহল্লায় সমানভাবে উন্নয়ন করা হবে। রাস্তা প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানির সংকট দূর, সামাজিক সম্প্রতি রক্ষায় তিনি কাজ করবেন বলে জানান। ৩৬ নং ওয়ার্ড: উত্তর বালুচর, আরামবাগ, দুর্গাবাড়ি, এমসি কলেজ আবাসিক এলাকা, টিভিগেট হাসপাতাল এলাকা, বনবিভাগ টিলা, ইকোপার্ক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এলাকা নিয়ে এ ওয়ার্ড গঠিত। প্রার্থীরা হচ্ছেন- হিরণ মাহমুদ নিপু, এইচ এম জহিরুল হক, তজম্মুল ইসলাম, বদরুর রহমান বাবর, মো. রাজা মিয়া, জয়নাল আবেদীন আহমদ। এ ওয়ার্ডে আলোচনায় রয়েছেন তরুণ প্রার্থীরা।

সাবেক ছাত্রলীগ নেতা হিরণ মাহমুদ নীপু প্রচারণায় গতি এনেছেন। নীপু জানিয়েছেন- তার ওয়ার্ডে আদিবাসীদের ভূমি দখলে রাখা হয়েছে। নির্বাচিত হলে আদিবাসীদের ভূমি উদ্ধার করে তাদের মধ্যে ফিরিয়ে দেয়া হবে প্রধান কাজ। একই সঙ্গে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খেলার মাঠ প্রতিষ্ঠা করতে কাজ করবেন। ওয়ার্ডের ভেতর দিয়ে মালনীছড়া, কানাছড়া, গোয়ালীছড়া প্রবহমান। ছড়ায় ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এ ছাড়া শিক্ষার কেন্দ্র তার ওয়ার্ড। শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি দিতে তিনি কাজ করবেন। আরেক প্রার্থী বদরুর রহমান বাবর। পেশায় সাংবাদিক। ইতিমধ্যে চমকপ্রদ প্রতিশ্রুতি নিয়ে তিনি মাঠে নেমেছেন। বাবর জানিয়েছেন- নির্বাচিত হলে ওয়ার্ড উন্নয়ন কমিটি গঠন করবো। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি করার মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের জন্য গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে