editor

প্রকাশিত: 12:39 AM, June 20, 2023

লাঙ্গলের পথসভার প্যান্ডেল ভেঙে দিয়েছে পুলিশ-প্রশাসন : নজরুল ইসলাম বাবুল (ভিডিও)

লাঙ্গলের পথসভার প্যান্ডেল ভেঙে দিয়েছে পুলিশ-প্রশাসন : নজরুল ইসলাম বাবুল (ভিডিও)

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিনে জনসভা করতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সোমবার রাতে নগরীর রিকাবীবাজারে প্রতিবাদ সভা শেষে এক ভিডিওবার্তায় তিনি এই অভিযোগ করেন।

নজরুল ইসলাম বাবুল বলেন, আজ আমার নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিলো। এই শেষ দিনে এসেও আমাকে পথসভা করতে দেওয়া হয় নাই। আমরা কোর্ট পয়েন্টে পথসভা করার প্রস্তুতি নিয়েছিলাম। সেখানে আমাদের প্যান্ডেল ভেঙে দিয়েছে পুলিশ ও প্রশাসন। আমাদের উঠিয়ে দিয়েছে। এরপর গেলাম ধোপাদিঘীরপারে, ওইখান থেকেও উঠিয়ে দিয়েছে পুলিশ। তারপর গেলাম রিকাবীবাজারে, সেখানেও অনেক চেষ্টা করেছে পথসভা না করার জন্য। আমরা পথসভা করিনি, আজকে আমরা প্রতিবাদ সভা করেছি। আমার জনগণের কাছে, মহানগরবাসীর কাছে আমি আমার দুঃখপ্রকাশ করেছি এবং তাদের কাছে বিচার দিয়েছি। প্রশাসন পক্ষপাতমূলক কাজ করছে। একপক্ষের হয়ে কাজ করছে। আমরা জাতীয় পার্টি, আমাদের দূর্বল পেয়ে তারা এই অবস্থায় নিয়ে যাচ্ছে। তবে আমি হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, লাঙ্গলের যে গণজোয়ার উঠেছে। যতই ষড়যন্ত্র করুক না কেন তারা, এই গণজোয়ারকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। ২১ জুন লাখো ভোটের ব্যবধানে লাঙ্গল বিজয়ী হবে।

সরকার দলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এখনও বলছি, আপনারা অবাধ সুষ্ঠু নির্বাচন করেন। ষড়যন্ত্র থেকে সরে দাঁড়ান। দেখেন পাশ করতে পারেন কি না।

নগরবাসীর উদ্দেশ্যে নজরুল ইসলাম বাবুল বলেন, আপনারা ভয়ের মধ্যে থাকবেন না। দয়া করে ২১ তারিখ সকাল থেকে একজোট হয়ে আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিবেন। আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের মূল্যবান ভোটে আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে আপনাদের যত সমস্যা আছে, তা আমি এই ৫ বছরে ইনশাআল্লাহ এর সমাধানের চেষ্টা করব। আমি আপনাদের কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না যে, সিলেটে আমি বুলেট ট্রেন চালু করব বা আরো চারটা বড় বড় হাসপাতাল গড়ে দেব। এসব হচ্ছে মন্ত্রী মিনিস্টার ও প্রধানমন্ত্রীর কাজ। এটা মেয়রের কাজ না। মেয়রের ক্ষমতার মধ্যে যেটা করতে পারবেন তা হলো, সিলেট শহরকে নান্দনিক করার জন্য সুন্দর রাস্তাঘাট তৈরি, জলাবদ্ধতা নিরসন, সুশৃঙ্খল ড্রেনেজ সিস্টেম, যানজটমুক্ত, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এগুলো করতে পারবেন মেয়র। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের যত সমস্যা আছে আমি দূর করে দেব ইনশাআল্লাহ।

https://fb.watch/lgmFwmCZ-R/

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়