editor

প্রকাশিত: 9:02 PM, June 29, 2023

ঈদে মুক্তি পেল পাঁচ সিনেমা

ঈদে মুক্তি পেল পাঁচ সিনেমা

1

বিনোদন ডেস্ক
ঈদে দর্শকদের সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম সিনেমা। গেল রোজার ঈদে থেকে সিনেমা মুক্তি দিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন নির্মাতা-প্রযোজকরা।

5

রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৮টি সিনেমা। তবে এবার ঈদে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে পাঁচ-এ। হল সংকটের সময়ে এই সংখ্যাও কম নয়- এমনটিই দাবি চলচ্চিত্র সংশ্লিষ্টদের। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে- নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’।

এরমধ্যে আলোচনায় এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। এর পোস্টারে ৮০ বছরের বৃদ্ধের লুকে নজর কেড়েছেন শাকিব। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। সিনেমার ‘কোরবানি কোরবানি’ গানটিও প্রশংসিত হয়েছে। সিনেমাট দেশের ১০৭টি হলে মুক্তি পেয়েছে।

‘প্রিয়তমা’য় শাকিব-ইধিকা ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

7

এরপরেই আলোচনায় রয়েছে ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো অভিনীত অভিনীত ‘সুড়ঙ্গ’। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হলো তার। এতে নিশোর বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী তমা মির্জা। সিনেমাটি সিনেপ্লেক্সসহ আরও ২৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

3

ঈদের সিনেমায় অন্যতম চমক অভিনেতা মাহফুজ আহমেদের ফেরা। দীর্ঘ আট বছর পর সিনেমায় ফিরলেন এই অভিনেতা। ‘প্রহেলিকা’ সিনেমায় তার বিপরীতে আছেন শবনম বুবলী। সিনেমার দুই গান, ট্রেলার দেখে আগ্রহ জন্মেছে দর্শকদের। মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এ সিনেমাটি দেশের আটটি হলে মুক্তি পেয়েছে।

5

ঈদে অপু বিশ্বাস হাজির হলেন তার প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে। সরকারি অনুদানের সিনেমাটি সহ-প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করেছেন অপু। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাঁত ও জামদানির ঐতিহ্যের চিত্র ফুটে উঠবে এ সিনেমায়। সাইমন-অপু ছাড়াও অভিনয়ে আছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি ১১টি হলে মুক্তি পেয়েছে।
চলতি মাসেই মুক্তি পেয়েছে চিত্রনায়ক নিরবের সিনেমা ‘ফিরে দেখা’। এবার ঈদে মুক্তি পেল তার আরেক সিনেমা ‘ক্যাসিনো’। এতে নিরবের বিপরীতে রয়েছেন বুবলী। আরো আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিনেমাটির প্রযোজক রাজিব সারওয়ার। এ সিনেমাটি ১৬টি হলে মুক্তি পেয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

4 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
2