editor

প্রকাশিত: 12:28 PM, July 4, 2023

উচ্ছ্বসিত বুবলী

উচ্ছ্বসিত বুবলী

বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর ক্যারিয়ারে সুসময় চলছে। চলতি ঈদে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার। প্রহেলিকা ও ক্যাসিনো সিনেমা দুটি দিয়ে বাজিমাত করেছেন নায়িক।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সিনেমা দুটি দেখেছেন। সিনে অঙ্গনে সাড়া ফেলেছে দুটি ছবিই।

সিনেমা দেখে দর্শকদের অনেকেই বলছেন, ‘প্রহেলিকা’য় ক্যারিয়ারের সেরা অভিনয়টা করেছেন বুবলী।

দর্শকের এমন ভালোবাসায় আপ্লুত বুবলী। তৃপ্ত মনে জানালেন কৃতজ্ঞতা। তার ভাষ্য, ভীষণ ভালো লাগছে। এই যে বৃষ্টি, ঝড়, পানি জমে যাচ্ছে রাস্তায়। এরপরও মানুষ হলে আসছেন ছবি দেখতে। আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে ‘ক্যাসিনো’ ও ‘প্রহেলিকা’; দুটো সিনেমাই দর্শক ভীষণ ভালোবেসে গ্রহণ করছেন। যেভাবে হাউজফুল যাচ্ছে শোগুলো, এ জন্য আমি দর্শকের প্রতি কৃতজ্ঞ।

রোববার সন্ধ্যায় রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ছবি দেখেন বুবলী। সঙ্গে ছিলেন ‘ক্যাসিনো’র নায়ক নিরব ও সংশ্লিষ্টরা। হল ভিজিটের পাশাপাশি তারা গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই তাদের উচ্ছ্বাস ফুটে ওঠে।

বুবলী মনে করেন, বাংলা সিনেমার বিপুল দর্শক রয়েছে। সেজন্য এমন প্রতিকূল পরিবেশেও তারা হলে ছুটে আসছেন। নায়িকা বলেন, ‘দর্শকের মুখে মুখেই কিন্তু সিনেমা ছড়িয়ে যায়। আমি কিছুক্ষণ আগেও দেখলাম, কানায় কানায় পূর্ণ দর্শক, বাইরে লাইন ধরে আছে। আমার প্রত্যাশা পূরণ হয়েছে তো বটে, অতিক্রমও করেছে। আমি একটু চিন্তায় ছিলাম, কারণ ঈদের দিন থেকেই মেঘলা আবহাওয়া, বৃষ্টি। কিন্তু বাংলা সিনেমার দর্শক আছে এবং ভালো ভালো দর্শক; যারা সত্যিকার অর্থে সিনেমাকে ভালোবাসে। না থাকলে কিন্তু তারা এত কষ্ট করে এসে আমাদের হাউজফুল শো উপহার দিতো না।’

সিনেমা বিনোদনের মাধ্যম হলেও এতে শিক্ষণীয় বার্তা থাকে বলে মন্তব্য বুবলীর। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায়ও সে রকম বার্তা রয়েছে বলে জানালেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে