editor

প্রকাশিত: 8:37 PM, July 6, 2023

বিশ্বনাথের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা

বিশ্বনাথের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা

বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরব রয়েছেন জেলা ও উপজেলা এবং প্রবাসী বিএনপির সাবেক-বর্তমান একাধিক নেতাকর্মী। দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্রের মোড়কে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৬ বিএনপি নেতা। এছাড়া সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে মহিলা মেম্বার ও মেম্বার পদে প্রতিদ্বন্দিতায় রয়েছেন পদ-পদবীধারীসহ বিএনপির একাধিক নেতাকর্মী।

গত ২৫ জুন নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের পূর্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির নেতাকর্মীদেরকে নির্বাচনে অংশগ্রহন করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। আর কেউ সেই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। কিন্তু উপজেলা বিএনপির সেই নির্দেশনা উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন কালু ছাড়া আর কেই মানেননি।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে উপজেলা কিংবা জেলা বিএনপির নিরবতার ফলে তৃণমূলের নেতাকর্মীসহ বিএনপির সমর্থকরা পড়েছেন বিপাকে। বাস্তবে কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে কি না? নাকি জাতীয় সংসদ নির্বাচনে আধিপত্য গ্রহন করার জন্য ভিতরে ভিতরে নিজেদের দলের প্রার্থীদের বিজয়ী করতে যাচ্ছে বিএনপি, ও্ই নিয়ে রয়েছে নানান জল্পনা-কল্পনা। এদিকে ৫টি ইউনিয়নেই প্রচার-প্রচারণার ক্ষেত্রে বিএনপির ভোটারদের ভোট নিজেদের পক্ষে আনতে কেউ স্বতন্ত্রের মোড়কেও নিজেকে বিএনপির মনোনীত প্রার্থী, কেউ নিজেকে সাবেক এমপি ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের মনোনীত প্রার্থী, কেউ বা আবার নিজের পদ-পদবী ব্যবহারের সুযোগ নিচ্ছেন।

বিএনপির কেন্দ্রী নির্দেশনা অমান্য করে বিশ্বনাথের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দৌঁড়ে নির্বাচনী মাঠে ‘ইউনিয়ন চেয়ারম্যান’ পদে থাকা বিএনপির নেতাকর্মীরা হচ্ছেন- উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল (প্রতীক চশমা), উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি প্রবাসী আতিকুর রহমান লিটন (প্রতীক ঘোড়া), রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ (প্রতীক চশমা), দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব খান (প্রতীক চশমা), বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহি উদ্দীন পলাশ(প্রতীক মোটর সাইকেল), দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমিন আজাদ মেম্বার (প্রতীক অটোরিক্সা)।

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, ছাড়াই দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহন করেছেন, দ্রুতই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে