editor
প্রকাশিত: 7:40 PM, July 7, 2023
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী বলেছেন, দেশে আজ গণতন্ত্র ও ভোটাধিকার নেই। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। দেশের তরুণ সমাজকে নিয়ে আমরা আবারো গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠিত করব, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনব। দেশের মানুষের অধিকার বঞ্চিত যুবসমাজের অধিকার জন্য সারাদেশের ন্যায় আগামী ৯ জুলাই সিলেটে আমরা তারুণ্যের সমাবেশ করছি। দেশকে বাঁচতে মত নির্বিশেষে সবাইকে তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে সমাবেশকে সফল করতে হবে।
শুক্রবার বাদ জুমআহ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে দরগাহ গেইট এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক জসিম হাওলাদার, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা ও রাসেল খান, ক্রীড়া সম্পাদক শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব। সদস্য তছির আলী, বেলাল আহমদ, মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, মেহেদী হাসান সপু, শফিকুল ইসলাম, দুলাল আহমদ, রায়হান উদ্দিন রাজু, নুরুল হক মাসুম, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, মোঃ সামাদ হোসেন, সেলিম মিয়া, সাফওয়ান আহমদ কোরেশি, সোবহান আজাদ, মোঃ সালাউদ্দিন প্রমূখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়