editor

প্রকাশিত: 6:39 PM, July 19, 2023

দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে

দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে

সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, সন্ত্রাসবাদ-সহিংসতা বাংলাদেশের রাজনীতির সাধারণ চিত্রে পরিণত হয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনিক দলীয়করণ এবং ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম জনগণকে প্রতিনিয়ত করতে হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন এবং জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে আজ সোনার হরিণের মত। খেলাফত মজলিস মনে করে, সংলাপ সমঝোতার মাধ্যমে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি একটি সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। একই সাথে আমলা ও বিদেশনির্ভর রাজনৈতিক চর্চা থেকে আমাদের বেরিয়ে আসা সময়ের দাবি। এ পরনির্ভর তাবেদারী রাজনীতি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কল্যাণ বয়ে আনবে না।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব লিখিত বক্তব্যে আরও বলেন, দেশের চলমান আর্থসামাজিক ও রাজনৈতিক সঙ্কট উত্তরণে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আগামী ২২ জুলাই শনিবার বেলা ২টায় সিলেটের রেজিস্টারী মাঠে খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিলেট বিভাগের সকল উপজেলা থেকে নেতা-কর্মীদের ঢল নামবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজনুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, ইসলামী যুব মজলিসের আহবায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আগামী ২২ জুলাই সিলেটের রেজিস্ট্রারি মাঠে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিসহ ৮ দফা দাবিতে খেলাফত মজলিস ঘোষিত সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটের একটি অভিজাত রেস্তোঁরায় আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী।
খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মুখলিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ ও মহানগর যুব মজলিসের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।
বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মহানগরীসহ জেলার সকল থানা- ওয়ার্ডে ব্যাপক সাংগঠনিক সফর ও গণসংযোগের কর্মসূচি গ্রহণ করা হয়।
খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবি হচ্ছে- দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ, পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা, বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দান ও ধর্মীয় শিক্ষা সঙ্কোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল