editor
প্রকাশিত: 10:43 PM, July 21, 2023
স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত ১৮ জুলাই সোমবার গণভবনে সাক্ষাৎ করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।
বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিগত নির্বাচনে সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
পারিবারিক ঐতিহ্যের ধারায় স্কুলজীবনেই মুজিবাদর্শ বুকে ধারণ করে পঞ্চাশের দশকের শেষভাগে বড়ভাই ডা. দেওয়ান নুরুল হোসেন চঞ্চলের হাত ধরে ছাত্রলীগের পতাকা হাতে তুলে নেন।
উল্লেখ্য, ডাঃ দেওয়ান নুরুল হোসেন চঞ্চলের নেতৃত্বে বৃহত্তর সিলেট ষাটের দশকের শুরুতে ছাত্রলীগ ব্যাপক বিস্তার লাভ করে। শেখ ফজলুল হক মনি যখন আওয়ামী যুবলীগ গঠন করেন তখন তিনি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন।
তিনি স্বাধীনতা উত্তর সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী দেওয়ান গৌস সুলতান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ডাকসুর রব-মাখন পরিষদ থেকে ডাকসুর সদস্য নির্বাচিত হয়েছিলেন। উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও একাত্তরের অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পঁচাত্তর পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যে আওয়ামী লীগ পুনর্গঠন ও সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ গঠনেও ভূমিকা রাখেন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে