editor

প্রকাশিত: 10:20 PM, August 6, 2023

রিয়ার অ্যাডমিরাল এম.এ খান ছিলেন একজন নিখাঁদ দেশপ্রেমিক : কাইয়ুম চৌধুরী

রিয়ার অ্যাডমিরাল এম.এ খান ছিলেন একজন নিখাঁদ দেশপ্রেমিক : কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাবেক যোগাযোগ উপদেষ্টা, কৃষিমন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান কর্মগুণে ও চারিত্রিক মাধুর্যে আমাদের রাজনীতিতে নক্ষত্রের মতোই বিরাজ করছিলেন। তার অস্তিত্বজুড়ে ছিল যেমন অখণ্ড কর্মপ্রেরণা, তেমনি ছিল সততা ও দেশপ্রেমের বিরল চেতনা। তিনি বলতেন, ‘সততা ছাড়া দেশপ্রেম মূল্যহীন, সততা নিয়েই দেশের জন্য কাজ করে যেতে হবে।’ আর এই কর্মগুণেই তিনি দেশের মানুষের অতি প্রিয় হয়ে উঠেছিলেন জীবনের শেষ দিনগুলোতে।  সিলেটে একজন রত্নগর্ভা সন্তান হিসাবে সিলেটবাসীর জন্য তার দরদ ছিল অপরিসীম।শুধু তাই নয় পারিবারিকভাবেও এই পরিবারকে সিলেটের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র।মনিজ জীবনে যেমন সততাকে সাথী করেছিলেন, তেমনি অন্যদেরও সৎ থাকায় জন্য উদ্বুদ্ধ করেতেন। সর্বোপরি তিনি ছিলেন একজন নিখাঁদ দেশপ্রেমিক।
রোববার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টের পাশে নৌবাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রী, সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ দেশের মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। ভয়াবহ লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তারা মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে না। জনবিচ্ছিন্ন হয়ে এখন বিরোধীদলের উপর দমন নিপীড়ন চালাচ্ছে।
এই স্বৈর শাসক তার ফরমায়েসী রায়ে বাংলাদেশের আগামীর রাষটনায়ক দেশনায়ক তারেক রহমান ও তার  সহধর্মিনী ডাঃ জোবায়দা রহমানকে সাজা প্রদান করেছে যা দেশের জনগন ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। হেরে যাওয়ার ভয়ে তারা নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে চায় না। দেশবাসীর এই সরকারের অধিনে কোন নির্বাচনে অংশ নেবে না। আমরা ইতিমধ্যে সাধারণ মানুষের বিভিন্ন ন্যায্য দাবী নিয়ে আন্দোলন করেছি। কিন্ত সরকার কোন ভাবেই জনগণের যৌক্তিক দাবী মেনে নিচ্ছে না।  তাই আসুন, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করে দেশে জনগনের সরকার প্রতিষ্টা করি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় তার কর্দমময় জীবনের উপর আলোকপাত করেন নেতৃবৃন্দ।
সিলেট জোল বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সমরে ও রাজনীতির ময়দানে দেশপ্রেমের স্বাক্ষর রেখেছেন। তার সুযোগ্যা কন্যা ডাঃ জোবায়দা রহমানকে এই সরকার  প্রতিহিংসা পরায়ন হয়ে আজ ফরমায়েসী সাজা প্রদান করেছে যা সিলেট বাসী  প্রত্যাখ্যান করেছে।
দেশের সার্বভৌমত্বের ও জনগণের স্বার্থে তিনি ছিলেন আপোষহীন। রাজনীতিতে তার আদর্শ অনুকরণীয়।
আলোচনা সভা শেষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান খোকোর আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এর পর সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক, হাজী শাহাব উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহিদ আহমদ (চেয়ারম্যান), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এড. আবু তাহের, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, নিজাম উদ্দিন তরফদার, কোহিনুর আহমদ, আবুল কাশেম, রফিকুল ইসলাম শাহপরান, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, এড. আল আসলাম মুমিন, লোকমান আহমদ, মকসুদ আহমদ, এড. মোস্তাক আহমদ, জালাল খান, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, এড. ওবায়দুর রহমান ফাহমী, আলাউদ্দিন আলাই, দেলোয়ার হোসেন দিনার, শামসুর রহমান সুজা, বখতিয়ার আহমদ ইমরান, আকবর হোসেন, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, আব্দুল লতিফ খান, বদরুল ইসলাম জয়দু, ডা: এনামুল হক, আজমল আলী, আব্দুল হাই মাসুক, মুহিবুর রহমান মুহিব, আমিনুর রহমান চৌ:শিফতা, শাহেদুল ইসলাম বাচ্চু, এনামুল হক মাক্কু, মুক্তার হুসেন,  আফরুজ আলী, মাসুম আলম, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, সুহেল ইবনে রাজা, ফয়জুল ইসলাম পীর, জিলা মিয়া মেম্বার, ফয়জুল আহমদ শাকিল, আব্দুল জলিল, আব্দুল মালিক মল্লিক ,আব্দুল হাশিম জাকারিয়া, রায়হানুল হক, তোফায়েল আহমেদ, মাসরুর রাসেল, হাসান রহমান টিপু, নুরুল আমিন, কামরান আহমদ, সোহেল আহমদ, নুরুল হক মাসুম, আব্দুল সালাম, আজহার আলী অনিক, ইমরান আহমদ ইমু, আবুল কাশেম, আনোয়ারুল ইসলাম, শাহ আলম, জানু মিয়া, মাওলানা জিল্লুর রহমান, আব্দুল মজিদ, ফখরুল আলম, লুতফুর রহমান, মাসুম আহৃদ মেম্বার, সাদেক আহমদ, জয়নাল আবেদীন, সুমন আহমদ বিপ্লব, মুহিম আহমদ, নাহিদ হুসেন, আল আমিন, রিফল আমহদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়