editor

প্রকাশিত: 11:02 PM, May 11, 2021

৮ বছর আগে করোনা ভাইরাস নিয়ে টুইট, পাত্তা দেননি কেউ

৮ বছর আগে করোনা ভাইরাস নিয়ে টুইট, পাত্তা দেননি কেউ

অনলাইন ডেস্ক
এখন থেকে প্রায় ৮ বছর আগে করোনা ভাইরাস সংক্রমণের পূর্বাভাস দিয়েছিলেন এক টুইটার ব্যবহারকারী। কিন্তু তখন তাকে কেউ পাত্তাই দেননি। হেসে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি তার ওই টুইট নতুন করে দৃষ্টি কেড়েছে। ফলে ২০১৩ সালের ৩রা জুনে করা তার টুইট এখন ভাইরাল। এই টুইট করেছিলেন @Marco_Acorte নামে একজন ব্যবহারকারী। তিনি লিখেছিলেন- ‘করোনা ভাইরাস আসছে’। নতুন করে তার এই টুইটা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফলে মানুষ এখন বিস্ময় প্রকাশ করছে ৮ বছর আগে কিভাবে এমন পূর্বাভাস দেয়া হয়েছিল তা নিয়ে। তিনি পূর্বাভাস দেয়ার পর এটাকে কেউ বিশ্বাসই করতে চান নি। আবার কেউ কেউ দাবি করছেন এই ব্যবহারকারী টুইটার হ্যাক করে টুইট করার তারিখ পরিবর্তন করেছেন। আবার কেউ কেউ এই পূর্বাভাস নিয়ে উপহার করেছেন। হাস্যকর মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া ডট কম। এতে আরো বলা হয়, ঠিক এখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত।

লাখ লাখ মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে এই আনুবীক্ষণিক ভাইরাস। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে হঠাৎ করে কোভিড সার্জ দেখা দিয়ে এক ভয়াবহতার সৃষ্টি করেছে। এতে ভারতের পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালে স্থান নেই। সক্ষমতা অতিক্রম করে যাচ্ছে। কিন্তু এর কয়েক বছর আগে অর্থাৎ ৮ বছর আগে ওই পূর্বাভাস দিয়েছিলেন মারকো আকোর্তে নামের টুইটার ব্যবহারকারী। তা এখন নতুন করে আলোচনায় ফিরেছে। এই একই টুইট এক বছরে আগেও ভাইরাল হয়েছিল। এর ফলে টুইটারের কিছু ব্যবহারকারী বলছেন, ওই টুইটকারী হয়তো যৌক্তিক কারণ দেখিয়েছিলেন। তিনি হয়তো করোনা ভাইরাসের জেনেরিক গ্রুপকে বোঝাতে চেয়েছিলেন, সুনির্দিষ্টভাবে কোভিড-১৯ কে বোঝাতে চাননি।

মারকো আকোর্তে ২০১৬ সালের পর থেকে টুইটারে আর কোনো পোস্ট দেননি। তার সর্বশেষ টুইট হলো একটি হাসির ইমোজি। গত বছর আরো একটি খবর বের হয়। তাতে বলা হয় ১৯৮১ সালে ডিন কুন্তজ তার থ্রিলার উপন্যাস ‘দ্য আইস অব ডার্কনেস’-এ একটি ভাইরাসের নাম উল্লেখ করেছেন। এর নাম দেয়া হয়েছে উহান-৪০০। উপন্যাসে এই ভাইরাস সৃষ্টি করা হয়েছে গবেষণাগারে একটি অস্ত্র হিসেবে। এতে চীনের একটি সামরিক গবেষণাগার নিয়ে কথা বলা হয়েছে। ওই গবেষণাগারে একটি ভাইরাস সৃষ্টি করা হয়। এটা তাদের জীবাণু অস্ত্রের কর্মসূচির অংশ। উপন্যাসের ওই গবেষণাগারের অবস্থান উহানে। এর প্রেক্ষিতেই ভাইরাসটির নাম দেয়া হয় ‘উহান-৪০০’।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে