editor
প্রকাশিত: 3:41 PM, January 5, 2024
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে পূর্বে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা আম্বরখানা জামে মসজিদ থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির লিফলেট বিতরণ কালে পুলিশ বাঁধা প্রদান করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিসিকের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
এই বিষয়ে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিসিকের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, পুলিশ বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পিছন থেকে হামলা চালিয়ে নগরজুড়ে জনমনে আতংক সৃষ্টি করে। এবং আমাদের নেতাকর্মীসহ ৪ জন নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। পুলিশ সিলেটে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে যা অত্যন্ত ন্যাক্কার জনক।
আটককৃতরা হলেন, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনুসহ ৪জন।।
বিষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক কার হয়েছে। আটককৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,