admin

প্রকাশিত: 10:41 PM, October 22, 2024

আলতাফ হোসেন সুমনের কিছু কথা…

আলতাফ হোসেন সুমনের কিছু কথা…

1

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমনের কিছু কথা…

7

জাতীয়তাবাদী পরিবারের সম্মানীত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।

আমার নির্বাচনে অংশগ্রহন করা নিয়ে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরছি।

4

বিগত ৩১শে আগস্ট ২০২১ ইং সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত করণের পর থেকেই নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক শোভাকাঙ্খিদের পরামর্শে মহান আল্লাহর উপর আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেই এবং একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা অনুযারী পূর্বের চেয়ে অনেক বেশি নিজ এলাকায় সামাজিক কর্মকান্ডে সোচ্চার হই। মানুষের উৎসাহ উদ্দিপনায় প্রচারণার গতি বাড়াতে সাহস পাই।

এরপর ১৬ই মার্চ ২০২৩ ইং তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উক্ত (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করলেও যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁদের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে নি। যার ফলে নির্বাচনে অংশগ্রহণ করার উৎসাহ চুড়ান্তরুপে বৃদ্ধি পায় এবং নির্বাচনে অংশগ্রহণ করবো এই মর্মে মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই। ধারনা করেছিলাম দল হয়তো মেয়র পদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিলেও কাউন্সিলর পদের বেলায় নমনীয় থাকবে।

8

৩রা এপ্রিল ২০২৩ ইং তারিখে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং বিএনপি সেই নির্বাচন প্রত্যাখ্যান করে দলীয় নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ না করার নির্দেশ দেয়।

আগস্ট ২০২১ থেকে এপ্রিল ২০২৩ ইং পর্যন্ত (২০ মাস) অনেক মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহনকারী আত্মীয়স্বজনকে উপেক্ষা করে আমার জন্য প্রকাশ্যে প্রচারণা করে বিভিন্ন প্রার্থীর চক্ষুশূলে পরিণত হোন। উনাদের কথা ভেবে এবং সাধারণ মানুষের কাছে দেয়া ওয়াদা রক্ষার্থে ২১ শে জুন ২০২৩ ইং তারিখে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহন করার নির্মম সিদ্ধান্ত নিতে বাধ্য হই। জয়লাভ করে শপথ গ্রহন অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপ্রধানের ঠিক পেছনে আমার ছবি দেখে হাজার হাজার জাতীয়তাবাদী সহযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং আমার প্রতি যতটুকু ভালবাসা ছিল ঠিক ততোটুকু ঘৃনার জন্ম নেয়। তাঁদের সেই ঘৃনার প্রতি আমার শ্রদ্ধা। কারন তাঁদের জায়গায় আমি হলে আমারও
একই অবস্থা হতো। ওই অনুষ্টানের বাস্তব চিত্রটি হচ্ছে, আমার ঠিক সামনে একজন এসএসএফ ও ঠিক পেছনে একজন (মহিলা) এসএসএফ ছিলো,মাঝখানে আমি।
আমার পেছনের (মহিলা এসএসএফ) জন সামনের (এসএসএফ) জনকে ইঙ্গিত দিয়ে বললো আমাকে সামনে জায়গা করে দেয়ার জন্য। সামনের জন নিজে সরে গিয়ে ঠিক তার জায়গায় আমাকে দাড় করালো, ঐ সময়ে কি করা উচিৎ ছিল সেই মানসিক অবস্থা আমার ছিল না।

আমার শুধু এই অনুভূতিই হচ্ছিল কার পেছনে দাড়াবার কথা আর কার পেছনে দাড়ালাম।

নিজেকে ভালো সাজানো বা ছাফাই গাওয়ার জন্য কথাগুলো বলছি না। নিজের অবস্থানটা পরিষ্কার করছি।

আমার সমালোচনা করতে গিয়ে গুটি কয়েক ভাই ব্যাক্তিগত আক্রমন করেছেন এমনকি আমার দাড়ি রাখা (নবিজি (সাঃ) এর সুন্নত) নিয়েও কটাক্ষ করেছেন, এমনটি সমুচিন নয়,কারন গুনাহগার হবেন। আমি দাড়ি রেখেছি ১৩ই জুন ২০১৩ সালে। হয়তো বা অনেকেই আমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে কিংবা হবে, এটাও ইসলামের একটি প্রচার ও প্রসার।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার মতো নির্বুদ্ধিতার কাজ আমাকে দিয়ে হয়েছে, এটা স্বাভাবিক ভাবেই অনেকে মানতে পারেন নি, পারার কথাও না। কারণ তাঁরা আমাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন,কিন্তু আমি নিজেই সেটা নষ্ট করেছি। তাঁদের সেই তিরস্কারের প্রতি সম্মান রেখে বলছি, আপনাদের মনে কষ্ট দেয়ার জন্য আমি অত্যন্ত লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। দায়িত্বশীল জায়গায় থেকে এমন সিদ্ধান্ত নেয়া আমার মোটেও উচিৎ হয় নি।

ইতিমধ্যে আমিসহ বাকী সবাই (দল থেকে বহিষ্কার হওয়া) গতবছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বরাবর দলীয় নিয়মানুযায়ী ক্ষমা প্রার্থনা চেয়ে দরখাস্ত করেছি। আমাদের ব্যাপারে উনি যে সিদ্ধান্ত নেবেন মাথা পেতে নেবো।

দুই যুগেরও অধিক সময় দেশপ্রেমে উদ্ বোধ্য হয়ে দলের হয়ে কাজ করেছি।অনেক ত্যাগ তিথিক্ষার প্রতিদান হিসেবে দল আমাকে তার চেয়েও বেশি দিয়েছে। বাকী জীবন দলের একজন সাধারন কর্মী হয়ে ঋণ পরিশোধের চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

2

 

(লিখাটি আলতাফ হোসেন সুমনের নিজ ব্যবহারিত ফেইসবুক থেকে প্রকাশিত)

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

5 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 6 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১

1
2