admin
প্রকাশিত: 9:15 PM, October 29, 2024
সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. জাকির হোসেন বলেছেন, জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে কঠোর অনুশীলনের বিকল্প নেই। অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হয়। মেধাবী শিক্ষার্থীরা জাতির শ্রেষ্ট সম্পদ। এ সম্পদের পৃষ্ঠপোষকতা ছাড়া সমৃদ্ধ জাতি ও দেশ গঠন অসম্ভব। তিনি সুন্দর দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের ইসলামী অনুশাসন মেনে নিজেকে প্রস্তুত করার আহবান জানান।
তিনি মঙ্গলবার দুপুরে সিলেট আইডিয়াল কলেজ হলরুমে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট আইডিয়াল কলেজ অধ্যক্ষ (সাবেক সচিব) আবুল হাশেমের সভাপতিত্বে ও প্রতিষ্টানের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ নূরুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সৈয়দ সলিম মোহাম্মদ কাদির, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্বেম হোসেন ও সহকারী কলেজ পরিদর্শক আবুল কালাম।
আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ সিলেট আইডিয়াল কলেজ পরিদর্শন করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদানসহ সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক