editor

প্রকাশিত: 10:49 PM, February 25, 2025

ফ্যাসিস্ট সরকার পতনে যুক্তরাষ্ট্রে জিলুর ভূমিকার প্রশংসা করল সিলেট জেলা বিএনপি

ফ্যাসিস্ট সরকার পতনে যুক্তরাষ্ট্রে জিলুর ভূমিকার প্রশংসা করল সিলেট জেলা বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলুর সাথে সিলেট জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিলেট নগরীর গার্ডেন টাওয়ার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সঞ্চালনায় দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফ্যাসিস্ট সরকার পতনে যুক্তরাষ্ট্রে জিল্লুর রহমান জিলুর ভূমিকার প্রশংসা করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জিল্লুর রহমান জিলু সিলেট জেলা বিএনপির নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক। বিএনপির কর্মী হিসেবে আন্দোলনে ছিলাম, এই দলের কর্মী হিসেবে বাকী জীবন দেশ গঠনে বিলিয়ে দিয়ে চাই।

সভাপতির বক্তব্য কাইয়ুম চৌধুরী বলেন, “জিল্লুর রহমান জিলু শুধু যুক্তরাষ্ট্র বিএনপির জন্যই নয়, পুরো বিএনপির জন্য একজন নিবেদিতপ্রাণ নেতা। তার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা আমাদের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

“দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের দলকে আরও শক্তিশালী করতে প্রবাসী নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জিলুর রহমান জিলুর মতো নেতারা প্রবাসে থেকেও দলের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।”

মতবিনিময় সভায় জিল্লুর রহমান জিলু সিলেট জেলা বিএনপির নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক। এ দলের কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রেও হাসিনার লুটের টাকাকে আমরা পকেটের টাকা দিয়ে পরাজিত করেছি। ঘৃণা প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার লুটপাটের সকল খবর ছড়িয়ে দিয়েছি। দেশ-বিদেশে আমরা বিএনপির সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ব”

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নজমুল হোসেন পুতুল, ফয়েজ চৌধুরী, এবাদ চৌধুরী, কোহিনূর আহমেদ, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট আসলাম মুমিন, মিনহাজ উদ্দীন চৌধুরী, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, আলাউদ্দীন আলাই, শামসুর রহমান সুজা, আহমেদ সুলায়মান, আজিজ হোসেন আজিজ, সুমেল চৌধুরী, মাসরুর রাসেল, আফজল হোসেন, আব্দুস সামাদ লস্কর মুনিম, রাহুল হোসেন সাহেল রাসেল আহমেদ, জহীর হোসেন তুহিন, সাদি খাঁন সহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রমুখ।

আলোচনা শেষে জিল্লুর রহমান জিলুর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। মতবিনিময় সভায় গত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানা ট্রাজেডিতে বিদ্রোহে শহীদদের এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন