editor
প্রকাশিত: 11:41 PM, February 25, 2025
দলের প্রবীণ নেতা আবদুল্লাহ আল নোমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়।
মঙ্গলবার বিকালে আসর নামাজের পর কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত ভাইস চেয়ারম্যান নোমানের কফিন আনা হয়। প্রথমে কালো কাপড়ে আচ্ছাদিত স্থানে কফিনটি রাখার পর দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা তা বিএনপির পতাকা দিয়ে ঢেকে দেন।
পরে মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীসহ নেতারা দলের পক্ষ থেকে কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বিএনপির শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর বিএনপি, সিলেট মহানগর বিএনপি, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর আগে নয়া পল্টনের সড়কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের প্রতি শেষ শ্রদ্ধা।
এতে বিএনপি মহাসচিবসহ শীর্ষ স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, জহির উদ্দিন স্বপন, এম এ হালিম, শাহজাদা মিয়া, আরিফুল হক চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, মাহবুবে রহমান শামীম, মীর হেলাল, ইশরাক হোসেন, বিএলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জাগপার আসাদুর রহমান আসাদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
এদিকে এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা যিনি একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে যেমন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন, ছাত্র জীবনে ছাত্রদের জন্য কাজ করেছিলেন পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সম্পৃক্ত হয়ে তিনি দেশের পূনর্গঠনের কাজে নিয়োজিত হয়েছিলেন এবং বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনের পরিণত করছেন। সেই নেতা আমাদের মাঝ থেকে চলে যাওয়াতে আমাদের যে অপুরণীয় ক্ষতি হল সেটা খুব সহজে পূরণ হবার নয়। তার চলে যাওয়া নি:সন্দেহে আমাদের জন্য অত্যন্ত শোকাবহ। তার আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, আল্লাহ তাকে যেন বেহস্ত নসিব করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে