editor
প্রকাশিত: 11:43 AM, February 26, 2025
চলতি বছরে নেপালে অনুষ্ঠিত গৌতমবৌদ্ধ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫ এ
চ্যাম্পিয়নশীপ পুরষ্কার লাভ করলেন বাংলাদেশী
কারাতে ও উশু খেলোয়াড় তানজিনা মিতু।
গত ৭ ও ৮ ফেব্রুয়ারী নেপালে অনুষ্ঠিত ৩য় গৌতমবৌদ্ধ ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এ প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য মিতুকে স্পন্সরশীপ প্রদান করে মেঘনা ব্যাংক লিমিটেড।
যাদের সহযোগিতায় মিতু এ বিরল কৃতিত্ব অর্জন করে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনামকে তুলে ধরে বিরল কৃতিত্ব অর্জনকারী মিতু ২০২৪ সালে বাইসাইকেল চালিয়ে ভারতে একটি কারাতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন এবং গোল্ড মেডেল পুরষ্কার লাভ করেন।
কুমিল্লার মেয়ে
মিতু এখন রাজধানীর স্কলার ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে অধ্যয়নরত। লেখাপড়ার পাশাপাশি মিতু নিজেকে একজন দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এসডব্লিওকেএফ ক্লাব, এমএমএ এন্ড উশু ফাইট ক্লাব থেকে প্রশিক্ষণ গ্রহন করেন।
কারাতে ও উশু খেলোয়াড় মিতু আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে তুলে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি গত বছরে একজন মেয়ে হয়েও বাই সাইকেল যোগে দেশের ৬৪ টি জেলা পরিভ্রমণ করেছেন। প্রতিটি জেলায় নিজের পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন।
তিনি তার কৃতিত্বের পেছনে মাহবুবুর রহমান স্যার, জুয়েল মোয়াজ্জিম স্যার, জাকারিয়া রহমান স্যার,মেসবাহ উদ্দিন আজাদ স্যার,
,কাকলী মা,জেসমিন আপু, বেলাল আহমদ, চঞ্চল স্যার,রানাস্যার, টনি স্যার, বিশ্বজিৎ বড়ুয়া স্যার,নবাব স্যার, সেলিম জাহিদ স্যার,জহুরুল হক স্যার, শামস স্যার এর নাম কৃতজ্ঞতার সাথে স্মরন করেন। তাদের এ অবদান আগামীর পথ চলার পাথেয় হয়ে থাকবে বলে মিতু জানান।
এ ব্যাপারে আলাপকালে মিতু বলেন, চ্যাম্পিয়ন হওয়া শুধু আমার জন্য নয় বরং আমার বাংলাদেশের জন্য গৌরবের। নেপালের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী খেলাধুলায় যারা অংশগ্রহণ করে তাদের ভেতর থেকে যারা চ্যাম্পিয়ন হয়, তাদের মুখে রঙ লাগিয়ে তাদেরকে বরণ করে নেয়া হয়। আমি যেহেতু আমার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছি সে হিসেবে আমার মুখে তারা তাদের ঐতিহ্য অনুযায়ী রং লাগিয়ে দেয়।
মিতু বলেন, চিন্তাভাবনায় বিশ্বাসী হতে হবে, সংকীর্ণতা থেকে দূরে থাকতে হবে, অন্যের বা অন্য দেশের বিশ্বাস চেতনা ইতিহাস ঐতিহ্যকে সম্মান করতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন