editor

প্রকাশিত: 10:47 PM, March 7, 2025

বিএনপি দেশের মাটি ও মানুষের রাজনীতি করে : ব্যারিস্টার এম এ সালাম

লালাবাজারে প্রবাসী সায়েম খানের ইফতার মাহফিল

বিএনপি দেশের মাটি ও মানুষের রাজনীতি করে : ব্যারিস্টার এম এ সালাম

6

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিএনপি দেশের মাটি ও মানুষের রাজনীতি করে। দেশের গনতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনকারী দলের প্রতিটি নেতাকর্মী জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে কাধে কাধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে। তিনি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রতিটি পাড়া মহল্লায় জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

7

তিনি শুক্রবার (৭ মার্চ) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের উত্তর ফরিদপুরে সাবেক ছাত্রনেতা ও নর্থহাম্টন টাউন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী এম এইচ খান সায়েম ও তার পরিবারবর্গের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন।

মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক তাজরুল ইসলাম তাজুল,
জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক আবু, সাবেক জেলা ছাত্রনেতা মাসুম আলম,জেলা যুবদল নেতা সাদেক আহমদ, এপিপি এডভোকেট খালেদ জুবায়ের, এডভোকেট সিদ্দিকুর রহমান সোহেল,এডভোকেট আব্দুল মালিক,এডভোকেট জাহেদ আহমদ, বিএনপি নেতা জুবায়ের আহমদ লিটন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মকসুদুল করিম নুহেল,লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা,সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম সুহেল,জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,জেলা যুবদল নেতা দেলওয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন রশীদ,লালাবাজার ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক শেখ বেলাল আহমদ,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ মানিক আহমদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুন নুর, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জুয়েল আহমদ,সুয়েবুল হক সানুর, ছইদ আলী,আব্দুস শহিদ,জাহেদ আহমদ, ছাত্রদল নেতা সায়েম আহমদ,যুক্তরাজ্য প্রবাসী শিপার খান, ছাত্রদল নেতা সুমেল আহমদ শোয়েব প্রমুখ।

3

মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফরিদ পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বোরহান উদ্দিন।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

1 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

2 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

2 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

8 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

2 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

3 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

4 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

8 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
8