editor

প্রকাশিত: 4:58 AM, March 28, 2025

লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত।

লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত।

7

লন্ডন থেকে মো মনির হোসেন

4

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনের বার্কিং অ্যান্ড ডাগেনহাম কাউন্সিলের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর ২টায় বার্কিং টাউন স্কয়ারের টাউন হলের সামনে কাউন্সিলের মেয়র মঈন কাদেরীর নেতৃত্বে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন মেয়র মঈন কাদেরী, কাউন্সিলর ডমিনিক টুমি এবং কাউন্সিলর রাজিনা রহমান। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে টাউন হলের সামনে সগৌরবে উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা। বিদেশের মাটিতে জাতীয় পতাকার এমন সম্মানজনক উত্তোলন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং বিদেশিদের মাঝেও বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করে।
পতাকা উত্তোলনের পর টাউন হলে মেয়রের সভাপতিত্বে এবং কাউন্সিলর মুহিব চৌধুরীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাউন্সিলর অজান্তা দেব রায়, ফারুক চৌধুরী, সদরুজ্জামান খান, গিয়াস উদ্দিন মিয়া, ইডনা ফারগস, ডেপুটি লিডার সায়মা আশরাফ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া এবং সাংবাদিক মো মনির হোসেন,বিশেষ প্রতিনিধি ,দৈনিক সিলেটের সময়।

3

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো আপসের বিষয় নয়, এটি রক্তের বিনিময়ে অর্জিত গৌরবময় ইতিহাস। নতুন প্রজন্মকে অবশ্যই দেশের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতার মূল্য বুঝতে পারে এবং দেশকে ভালোবাসতে শিখে। বিদেশি অতিথিরাও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং এ জাতির সংগ্রাম ও অর্জনের প্রতি শ্রদ্ধা জানান।
এমন আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
3