admin

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মে ২, ২০২৫

জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে সোমবারের মানববন্ধন সফল করার আহবান চাকসু মামুনের

জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে সোমবারের মানববন্ধন সফল করার আহবান চাকসু মামুনের

8

উন্নয়ন বঞ্চিত (সিলেট-৫) জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে আগামী সোমবার সকাল ১১টায় সিলেট মহানগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন

6

সিলেট জেলা বিএনপির ১ম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

এসময় সিলেট জেলা বিএনপির ১ম সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন,সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ ও কানাইঘাট গত ১৭ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার কারণে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানামুখী সমস্যায় জর্জরিত এ অঞ্চলের মানুষ। সম্প্রতি যোগাযোগ ব্যবস্থার এতটাই বেহালদশা যে সড়কগুলোতে গাড়ি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। প্রত্যেকটি রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে বিএনপি সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সড়ক মেরামতের দাবিতে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও যোগাযোগ করেছে। কিন্তু কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে জনদুর্ভোগ নিরসনে আমরা মাঠে নেমেছি।

3

তিনি আরো জানান, এই দুই উপজেলার সুরমা, কুশিয়ারা ও লোভা নদীর ভাঙ্গনে ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, রাস্তাঘাট ও বসত ভিটা হুমকির সম্মুখীন রয়েছে। ইতোপূর্বে নদীভাঙ্গনে আমরা অনেক কিছু নদী গর্ভে হারিয়েছে। এমতাবস্থায় নদীভাঙ্গন রোধে ব্লক বসানো যেমন প্রয়োজন তেমনি নদীর দু’তীরের অরক্ষিত অংশগুলোতে নতুন করে বাঁধ নির্মাণের পাশাপাশি পুরাতন বাঁধগুলো মেরামত এখন সময়ের দাবি। তিনি আরো জানান, প্রায় ৩/৪ মাস আগে জকিগঞ্জের বার ঠাকুর ইউনিয়নের শরীফগঞ্জে রহিমপুর খালের সুইচ গেইট এলাকায় সুরমায় ডাইক নির্মাণের সময় ভারতের বিএসএফ‘র বাধায় কাজটি বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ওই এলাকায় আর বাঁধ নির্মাণ হয়নি। বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ’র এ ধরনের বাধা ভারতের আগ্রাসনের বহি:প্রকাশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি পুনরায় বাঁধ নির্মাণের কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিজিবিকে আহবান জানান। মতবিনিময় সভায় তিনি অভিযোগ করে বলেন, জকিগঞ্জ ও কানাইঘাটের কয়েকটি এলাকা চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম বেড়ে গেছে। কিছুতেই এসব বন্ধ হচ্ছে না। যার কারণে এলাকায় দিন দিন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

5

দাবি আদায় না হলে কর্মসূচি :
১. সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
২. ৬ মে মঙ্গলবার থেকে মাসব্যাপি দুই উপজেলায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ।
৩. ১৮ জুন সিলেট এলজিডি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এরপরও দাবি পূরণ না হলে, দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ নিয়ে আরোও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

2 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

4 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

5 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

6 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

2 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

3 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
6