admin

প্রকাশিত: 10:28 PM, June 4, 2025

বিএমজেএ হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন

সভাপতি সৈয়দ সালিক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন সুমন

বিএমজেএ হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) ১৭ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন দিয়েছে। বুধবার (৪জুন) বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরানের স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট ও সময়ের আলো হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সালিক আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি নুর উদ্দিন সুমন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: দৈনিক দিনের শেষে জেলা প্রতিনিধি শাহ কামাল সাগর সহ-সভাপতি: দৈনিক খোয়াইয়ের লাখাই প্রতিনিধি বাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলার বাহুবল প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক: নয়া দিগন্ত চুনারুঘাট প্রতিনিধি মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক: দৈনিক ভোরের পাতা মাধবপুর উপজেলা প্রতিনিধি শেখ জাহান রনি, কোষাধ্যক্ষ: দৈনিক জননীর স্টাফ রিপোর্টার মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, হবিগঞ্জ নিউজ ২৪ এর বার্তা সম্পাদক মো: সিজিল মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: দৈনিক কালের কণ্ঠর ডিজিটাল প্রতিনিধি ও আজকের দর্পনের জেলা প্রতিনিধি সাব্বির হোসেন, – ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: দৈনিক সময়ের আলোর মাধবপুর প্রতিনিধি জুলহাশ উদ্দিন রিংকু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, দৈনিক সিলেটের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান সুমন, নির্বাহী সদস্য:মানবজমিন বানিয়াচং প্রতিনিধি মো: মখলিস মিয়া, সময় আলোর আজমিরীগঞ্জ প্রতিনিধি আবু হেনা। সদস্য, দৈনিক হবিগঞ্জ সময়ের নবীগঞ্জ প্রতিনিধি জাবেদ ইকবাল তালুকদার, ইত্তেফাক ডিজিটালের হবিগঞ্জ প্রতিনিধি মো: শিরু মিয়া, দৈনিক বাংলাবাজার বাহুবল প্রতিনিধি মোশাহিদুল ইসলাম। এই কমিটিতে জেলার ১০টি উপজেলার গণমাধ্যমকর্মীদের সংমিশ্রণে ১৭ সদস্য বিশিষ্ট একটি টিম গঠিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ সালিক আহমেদ বলেন, “বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) হবিগঞ্জ জেলা কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে। আমরা হবিগঞ্জ জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবে। সাধারণ সম্পাদক নুর উদ্দিন সুমন বলেন, “এই কমিটি হবিগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা সাংবাদিকদের প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি জ্ঞান বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব। বিএমজেএ হবিগঞ্জ জেলা কমিটির এই নতুন নেতৃত্ব জেলার সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের