admin
প্রকাশিত: 11:30 AM, July 25, 2025
ডেস্ক রিপোর্ট
তিন মাসের মধ্যে সিলেট বিভাগে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য যেসব ইউনিটের কমিটি গঠন হয়নি সে ইউনিটগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে গঠন করার তাগিদ দিয়েছেন। একইসঙ্গে দলের সুনাম ক্ষুণ্ন হয় সে রকম কর্মকাণ্ড থেকে যাতে নেতাকর্মীরা বিরত থাকেন সে ব্যাপারে কঠোর নজরদারি করার কথাও বলেছেন। যারা দলের নির্দেশনার বাইরে গিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়াবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
বুধবার বিকালে ঢাকায় দলীয় কার্যালয় থেকে সিলেট বিভাগ বিএনপি’র অধিভুক্ত ৫ ইউনিট সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট মহানগরের নেতাদের সঙ্গে অনলাইন মাধ্যমে বৈঠক করেন। বৈঠকে অংশ নেয়া নেতারা জানিয়েছেন- সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুলত সাংগঠনিক বিষয়ে নিয়ে সব ইউনিটের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। বৈঠকে তিনি প্রতিটি ইউনিটের সাংগঠনিক অবস্থার খোঁজ-খবর নেন। এরপর নেতাদের প্রতি তিনি পৃথক নির্দেশনা দিয়েছেন। বলেন- সিলেট জেলা ও নগর বিএনপি ছাড়া বাকি তিন জেলার বিএনপি বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। দ্রুততম সময়ের মধ্যে ওই তিন জেলায় সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। এর আগে যদি ইউনিটের অধিভুক্ত কোনো ইউনিটের সম্মেলন ও কাউন্সিল করার বাকি থাকে সেগুলোও করার নির্দেশনা দিয়েছেন। বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ জানিয়েছেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠক হয়েছে সেটি মুলত সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক। বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০শে আগস্টের মধ্যে হবিগঞ্জ, ১৫ই সেপ্টেম্বরের মধ্যে মৌলভীবাজার ও ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সুনামগঞ্জের সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন- তার নির্দেশনা পেয়ে আমরা যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি আছে সেগুলোতে সম্মেলন করার প্রস্তুতি নিতে জানিয়েছি। ৩রা আগস্ট হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা বিএনপি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভাগের সব জেলা ও নগরের অধিভুক্ত ইউনিটগুলোও কাজ শুরু করেছে। তিনি জানান- আগামী অক্টোবরের মধ্যে আমরা সিলেট বিভাগে দল গোছানোর কাজ সমাপ্ত করতে পারবো। সেভাবে নেতাকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। এদিকে, নির্বাচনের আগে সিলেট জেলা ও নগর বিএনপি’র কমিটি নিয়ে নতুন করে কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন সিলেট বিএনপি’র নেতারা। বৈঠকের পর তারা জানিয়েছেন- মার্চে শেষ হয়েছে জেলা বিএনপি’র মেয়াদ। তবে এখনই সেটি নতুন করে সাজানোর উদ্যোগ নেয়া হবে না। মহানগর বিএনপি’র মেয়াদ এখনো আছে। ফলে সিলেটের এ দু’টি বড় ইউনিট সাজানোর কাজ নির্বাচনের পর হতে পারে। বুধবার জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর সঙ্গে জেলার কর্মকাণ্ড নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে দলের ভেতরের শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিও আলোচনায় আসে। জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন- নির্বাচন সামনে। এই সময়ে দলের ভেতরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা কোনো নেতার বিতর্কিত কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হবে না। যদি বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতা দলবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই কাজ করা হবে। তিনি বলেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি কিংবা অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিশৃঙ্খল অবস্থা ও চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তার এই নির্দেশনা আমরা ইতিমধ্যে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়েছি। এখন থেকে এ বিষয়টি মনিটরিং করা হবে। সিলেট নগরে বিএনপি’র সাংগঠনিক ব্যবস্থায় এখনো ঘাটতি রয়েছে। পূর্বের ২৭টি ওয়ার্ডে দলের সাংগঠনিক ব্যবস্থা সাবেক আহ্বায়ক কমিটি গঠন করে যায়। এরপর নতুন অন্তর্ভুক্ত হওয়া ১৫টি ওয়ার্ডকে এখনো সাজানো হয়নি।
এ ছাড়া মহানগরের অধিভুক্ত ৬টি থানার আহ্বায়ক কমিটি চলছে আহ্বায়ক ও সদস্য সচিব দিয়ে। ফলে সিলেট নগরে দল সাজানোর কাজ অনেক বাকি। এজন্য নগর বিএনপিকে দ্রুততম সময়ের মধ্যে দল গোছানোর নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে ছিলেন নগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। নগর সভাপতি জানিয়েছেন- নগরের ৬ থানার আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ হয়নি। আগামী দেড় মাসের মধ্যে এ কাজ শেষ করা হবে। কোতোয়ালি ও শাহপরান থানার আহ্বায়ক কমিটি হবে ১৫ সদস্যবিশিষ্ট ও বাকি ৪টি থানা হবে ৭ সদস্যবিশিষ্ট। এ ছাড়া নতুন অধিভুক্ত হওয়া ৯টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই ওয়ার্ডগুলোতে সম্মেলন ও কাউন্সিল দ্রুত শেষ করা হবে। আর বাকি ৬টি ওয়ার্ডে খুব শিগগিরই আহ্বায়ক কমিটি দেয়া হবে। এরপর সময় থাকলে সেই ওয়ার্ডগুলোতেও সম্মেলন ও কাউন্সিল করা হবে। এতে সিলেট নগরে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন