editor
প্রকাশিত: 6:42 PM, August 1, 2025
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র এগিয়ে যেতে পারেনা। তাই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের আশা-আকাঙ্খাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
তারেক রহমান বলেন, প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। বিএনপি আশা করে এ ধরণের উদ্যোগে পরিবার ও সমাজে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরী হবে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। স্ত্রী তার প্রিয়তম স্বামী হারিয়েছেন। বোন তার ভাই হারিয়েছেন। অনেক মা বোন নির্যাতিত নিপীড়িত হয়েছেন। অনেক পরিবারের পারিবারিক বন্ধন ছিন্নভিন্ন হয়ে গেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সেই পরিবারগুলোকে নিয়ে তালিকা করে কাজ করবে।
তিনি শুক্রবার (১ আগস্ট) বিকেলে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ছামাউড়া কান্দি মরহুম আব্দুর রউফ মেম্বারের বাড়ির উঠানে নারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মহরম আলীর সভাপতিত্বে ও ইমরান গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, খোকন মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে