admin

প্রকাশিত: 7:58 PM, August 13, 2025

দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

দক্ষিণ সুরমায় খান জামাল

দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ জামাল বলেছেন, দেশের মানুষ তাদের বহু কাঙ্খিত ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য উদগ্রীব হয়ে বসে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষের পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হওয়া দেখে ৭১, ২৪, ৯০ এর পরাজিত শত্রুরা মিলেমিশে একাকার হয়ে নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশ ও দলের বিপক্ষে চলমান এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।

বুধবার (১৩ আগষ্ট) বিকেলে দক্ষিণ সুরমার রেলগেইট পয়েন্টে দক্ষিণ সুরমা উপজেলা জাতীয়তাবাদী পরিবার আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংস্কার সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মকসুদ আহমদ মেম্বার, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রবীন বিএনপি নেতা অবিভক্ত (দক্ষিণ সুরমা ও সদর) উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাছুম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের, আবুল কালাম সাহেদ, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুসেন আহমদ তালুকদার, দক্ষিণ সুরমা থানা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তুফায়েল আহমদ তুহিন প্রমুখ।

সভা শেষে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল রেলগেইট থেকে শুরু হয়ে ক্বীনব্রিজের মুখে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে