editor

প্রকাশিত: 6:02 PM, August 21, 2025

বিএনপির রাষ্ট্রক্ষমতায় এলে কুটি-হস্তসহ গ্রামীণ শিল্পের বিকাশে কাজ করবে

গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন শীর্ষক সভায় খন্দকার মুক্তাদির

বিএনপির রাষ্ট্রক্ষমতায় এলে কুটি-হস্তসহ গ্রামীণ শিল্পের বিকাশে কাজ করবে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গ্রামীণ নারীর জীবনমান উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা নিয়ে বিএনপি অতীতের মত কাজ করে যাচ্ছে। এর মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক সুযোগ এবং নারীর ক্ষমতায়ন বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ চলছে।

তিনি বলেন, বিএনপির রাষ্ট্রক্ষমতায় এলে গ্রামীণ নারীর জীবনমান উন্নয়নে গ্রামীণ নারীদের জন্য শিক্ষার সুযোগ আরও প্রসারিত করবে। বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ যেমন সেলাই, এমব্রয়ডারী, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তি ইত্যাদি কার্যক্রমে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। এসব ক্ষেত্রে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও জীবনযাত্রার মান উন্নত করতে অতীতের মত আগামীতেও কাজ করবে।

তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন এবং সদর উপজেলা বিএনপির ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক তারেক মোনাওয়ারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা মো. ওয়ারিছ আলী, সদর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ।

বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড’র মেম্বার এস এম আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি মো. নুরুল আমিন, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. চমক আলী, কুদরত উল্লাহ, জহির আলী পেছন, নুরুল হক, বিরাম উদ্দিন, আব্দুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন