admin
প্রকাশিত: 6:06 PM, August 24, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য এবং তাদের সক্রিয় অংশগ্রহণের কারণে আন্দোলন আরও শক্তিশালী হয়েছিল। প্রবাসীরা শুধু আন্দোলনের প্রতি সংহতিই জানাননি, তারা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে সরকারের উপর চাপ সৃষ্টি করেন। এর পাশাপাশি, বিভিন্ন দেশে তারা বিক্ষোভ ও সমাবেশ করে ছাত্র-জনতার প্রতি সমর্থন জানান, যা আন্দোলনকে আরও জোরদার করতে সহায়ক হয়েছিল। প্রবাসীদের এই সক্রিয় অংশগ্রহণের ফলে দেশে ও বিদেশে আন্দোলন আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে ওঠে, যা আন্দোলনের সফলতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী সরকার প্রবাসীদের এই অবদানকে স্বীকৃতি দিয়ে ২৩ জুলাইকে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ হিসেবে পালনের নির্দেশ দিয়েছে। সে জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি রবিবার (২৪ আগস্ট) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের এডহক কমিটির সদস্য ও তালুকদার মানবকল্যান ফাউন্ডেশনের সভাপতি জাহেদ আহমদ তালুকদার সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদের সভাপতিতে ও সিলেটের সময়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচানায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি কবি সালেহ আহমদ খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি ও মহানগর বিএনপির সহ-অর্থ বিষয়ব সম্পাদক আলমগীর হোসেন। সংবর্ধীত অতিথির বক্তব্যে রাখেন জাহেদ আহমদ তালুকদার।
এসোসিয়েশন সদস্য তৌফিকুর রহমান হাবিব, শাহীন আলম, আশিকুর রহমান রানা, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রেজওয়ান আহমদ, সোলেমান সুহেল, আব্দুল মাজিদ চৌধুরী, সাইদুর রহমান।-বিজ্ঞপ্তি

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা