admin
প্রকাশিত: 7:04 PM, August 25, 2025
সিলেট এমসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি রেজওয়ানুল করিম চৌধুরীকে নিয়ে সিলেটের অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেটডটকমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
গত ২৩ আগস্ট পোর্টালে “ছাত্রলীগ কর্মী রেজওয়ানুল এখন ছাত্রদলের সহ-সভাপতি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদে রেজওয়ানুল করিম চৌধুরীকে এক সময়ের ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দেয়া হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। রেজওয়ান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রদলের এক নিবেদিত কর্মী। দলীয় কর্মকান্ডে সন্তুষ্ট হয়েই তাকে সিলেট এমসি কলেজের নবগঠিত কমিটির সহ সভাপতি করা হয়েছে।
এছাড়া সংবাদে রেজওয়ানুল করিম চৌধুরীকে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছে বলে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। রেজওয়ানের পুরো পরিবার বিএনপির সাথে সম্পৃক্ত। তার চাচা আলহাজ্ব মাস্টার রফিক আহমদ চৌধুরী কানাইঘাট উপজেলা বিএনপির নির্বাহী উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সহ সভাপতি। এছাড়া তিনি কানাইঘাট ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। রেজওয়ানের বাবা মাস্টার ফারুক আহমদ চৌধুরী একটি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন । রেজওয়ানের বড় ভাই রেজাউল করিম চৌধুরী গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রী কলেজের ছাত্রদল কর্মী ছিলেন ও ছোট ভাই শাহেদুল করিম চৌধুরী সিলেট জেলা ছাত্রদলের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। এরকম বিএনপির নিবেদিত একটি পরিবারের সন্তানকে ছাত্রলীগ কর্মী ট্যাগ দিয়ে সংবাদ প্রকাশ অপরাজনীতির কৌশল।
রেজওয়ান ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স, মাস্টার্স সম্পন্নকারী একজন মেধাবী শিক্ষার্থী। বর্তমানে সিলেট ল’কলেজে এলএলবি ও সীমান্তিক কলেজে বিএড অধ্যয়নরত।
রেজওয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার সরকার হঠাতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন ।
রেজওয়ান ও তার পরিবার সম্পর্কে এরকম ভিত্তিহীন সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন
রেজওয়ানুল চৌধুরী
মাস্টার ফারুক আহমদ চৌধুরী
রশিদ আহমদ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন