admin

প্রকাশিত: 1:14 PM, September 18, 2025

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে দুর্নীতি

তদন্তে এডিসি তাপস শীল

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে দুর্নীতি

7

সুনামগঞ্জ প্রতিনিধি:

8

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের শিললুয়ার হাওরে পানি উন্নয়ন বোর্ডের পিআইসি প্রকল্পের আওতায় নির্মিত বেরীবাঁধ প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগের সরজমিন তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ২টায় হাওরে গিয়ে তদন্ত করে এসেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মচারী ও সুরমা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সদস্যা ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য লোকেরা উপস্থিত ছিলেন। জানা যায়,গত ৩ বছরে পানি উন্নয়ন বোর্ড ঐ হাওরে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয়। এতে সরকারের বরাদ্দকৃত টাকা লুটতরাজ হয়। ইউনিয়ন পরিষদের নির্বাচিত ১১ জন সদস্য এ ব্যাপারে সুনির্দিষ্ঠ অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। তৎপ্রেক্ষিতে অভিযোগের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করলে গত ২৭/৭/২০২৫ইং তারিখে নি:প্র/সুনাম-১/আর-১৩/৭৩ নং স্মারকে জেলা প্রশাসকের কাছে একটি পক্ষপাতমূলক বানোয়াট তদন্ত প্রতিবেদন দাখিল করে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। কথিত এই বানোয়াট তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খুরশিদ মিয়া গত ২৯ জুলাই জেলা প্রশাসকের কাছে একটি নারাজী আবেদন দাখিল করেন। গত ১০ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে ০৫.৪৬.৯০০০.০০০.০১.০০৪.২৫-১৯৯ নং স্মারকাদেশ মোতাবেক নারাজী পিটিশনের তদন্তের জন্য ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খুরশিদ মিয়া ও বরখাস্তকৃত চেয়ারম্যান আমির হোসেন রেজাকে নোটিশ প্রদান করেন তদন্ত কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয় সুনামঞ্জের সাধারণ শাখার ১২ আগস্ট ২০২৫ইং এর ০৫.৪৬.৯০০০.০০০.০০১.১৪.০০১৭.১৮.৬৪৪ নং স্মারকাদেশ বলে জেলা প্রশাসক ড.মোঃ ইলিয়াস মিয়া এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলকে আদেশ দেন। তদন্তকালে সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যারা জানান,সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের শিললুয়ার হাওরে ২০২১-২০২২ইং অর্থ বছরে প্রায় ২৬ লক্ষ টাকা বরাদ্দ নির্ধারন করে সুনামগঞ্জ সদর উপজেলার ২৬ ও ০১ নং অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে পাউবো। এর মধ্যে ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার গিয়াস উদ্দিন সভাপতি ও চেয়ারম্যান আমির হোসেন রেজার ভাতিজা তাজুয়ার আফজল (শিহাব) কে সদস্য সচিব করে ০১ নং পিআইসি ভাগিয়ে নিয়ে ৩,৪৬,৭৫৭.৪৫ টাকা এবং ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হাই কে সভাপতি ও চেয়ারম্যানের ভাই আফজাল হোসেন ছানা মিয়া কে সদস্য-সচিব করে ২৬নং নতুন পিআইসি গঠন করে ২২ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করত: বাপপুতের পিআইসির মাধ্যমে সরকারী বরাদ্দের টাকা পকেটস্থ করেন চেয়ারম্যান ও তার ভাই ভাতিজারা। পরের বছর ২০২২-২৩ অর্থবছরে চেয়ারম্যানের পরিবারের শফিকুর রহমানকে সভাপতি ও মইনপুর গ্রামের মোঃ সাদিকুর রহমানকে সদস্য সচিব করে ৪১ নং পিআইসি অনুমোদন করে সরকারের বরাদ্দকৃত ১০.০৯ লক্ষ টাকা এবং তৃতীয় দফায় ২০২৩-২০২৪ইং অর্থবছরে শফিকুর রহমানকে সভাপতি ও মোঃ সিফু মিয়াকে সদস্য সচিব করে ০৪ নং পিআইসি গঠনক্রমে ১৩ লক্ষ ৭২ হাজার ৭৩ টাকা বরাদ্দ নির্ধারন করে সরকারের টাকা দুর্নীতির মাধ্যমে পকেটস্থ করে একই চক্র। পূর্ববর্তী ৩ বছরের ন্যায় এবারও একই জায়গায় পিআইসি করতে গেলে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতিশ দর্শী চাকমা সরজমিনে শিললুয়ার হাওরে যান। তিনি দেখতে পান অপ্রয়োজনীয় এই পিআইসি এলাকার পূর্ব ও পশ্চিম পার্শ্বে ইব্রাহিমপুর টু ডলুরাগামী ও ইব্রাহিমপুর টু হালুয়ারঘাট বাজারগামী পাকা রাস্তা,দক্ষিণে ইব্রাহিমপুর গ্রামে সুরমা নদীর তীরবর্তি পাকা রাস্তা এবং উত্তরে মেঘালয় পাহাড়ের পাদদেশ বিদ্যমান। তাই যে পিআইসির ৩ দিকে পাকা রাস্তা এবং একদিকে সীমান্ত সেখানে পিআইসি গঠনের বিষয়টি একেবারেই ভৌতিক বিবেচনায় তিনি ২০২৪-২৫ অর্থবছরে ঐ অপ্রয়োজনীয় পিআইসির কার্যক্রম বন্ধ করে দেন।

6

একাধারে ৩ বছর পিআইসি গঠন ও বাস্তবায়ন দেখিয়ে অপ্রয়োজনীয় পারিবারিক পিআইসি গঠনের মাধ্যমে সরকার বরাদ্দের টাকা অন্যায়ভাবে অপচয় ও বরাদ্দকৃত অর্থ আত্মসাতে জড়িত হওয়ার ঘটনায় ইব্রাহিমপুর নিবাসী মৃত মোশাররফ হোসেন তালুকদার ময়না মিয়ার ২ পুত্র পুত্র আমির হোসেন রেজা ও মোঃ আফজাল হোসেন ছানা মিয়া ও আফজাল হোসেন ছানা মিয়ার পুত্র তাজুয়ার আফজল (শিহাব),একই গ্রামের মৃত তৈয়বুর রহমানের পুত্র শফিকুর রহমান ও মইনপুর নিবাসী মৃত মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ সিফু মিয়ার বিরুদ্ধে ঐ অভিযোগ দায়ের করা হয়। পরিকল্পিত এই দুর্নীতির ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার,সাবেক উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন,সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল সিদ্দিকী,বর্তমান উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান জড়িত রয়েছেন বলে জানিয়েছেন সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ এমরান হোসেন ও সাবেক ইউপি সদস্যা স্বাধীনা আক্তার। মইনপুর ও ইব্রাহিমপুর গ্রামবাসী বলেন,কথিত পিআইসির জায়গায় কখনও কোন বাঁধ নির্মাণ করা হয়নি। বরং বাঁধ নির্মাণের নামে সরকারি আরএস ১নং খাস খতিয়ানের ২০৯ নং দাগের খাল রকম ভূমি ও ঐ ভূমির জায়গার বাঁশ ও বেতবুরুন্ডীর মাটি কেটে গর্ত ও খাল খননক্রমে ঐসব মাটি বিক্রয় করে মাটি বিক্রির টাকায় অন্যায়ভাবে কোটি কোটি টাকা পকেটস্থ করেছে স্থানীয় ঐ সিন্ডিকেট।

পাউবোর টাকা আদায় করাসহ অপ্রয়োজনীয় পিআইসি বাতিলক্রমে উক্ত সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে গত ১৫/০২/২০২২ইং কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত সদর উপজেলা কমিটির সভাপতি ও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুনির্দিষ্টভাবে সাবেক ইউপি সদস্য এমরান হোসেন পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করেন। একই অভিযোগ পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীমের কাছে সাংবাদিকদের মাধ্যমে সরাসরি দাখিল করেও কোন প্রতিকার পাননি অভিযোগকারীরা।

সুনামগঞ্জের সাংবাদিকগন ইউএনও সালমা পারভীনকে উক্ত অপ্রয়োজনীয় পিআইসি বাতিলের জন্য প্রকাশ্য সভায় অনুরোধ জানালেও কার্যত কোন পদক্ষেপ গ্রহন না করে একে অপরের সহায়তায় রাষ্ট্রের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে চক্রটি। এমনকি বর্ণিত ৪১নং পিআইসিতে সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্যা মোছা: তানজিনা বেগম ৬নং সদস্য হওয়ার পরও সিন্ডিকেট চক্রটি কথিত পিআইসির কাজে তাকে সম্পৃক্ত করেনি এবং কাজের কোন হিসাব পর্যন্ত দাখিল করেনি।

অভিযোগকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খুরশিদ মিয়া বলেন,বরাখাস্তকৃত চেয়ারম্যানকে প্রধান আসামী করে সরকারী খাস খতিয়ানের জায়গার মাটি রাতের আধারে চুরি করে অন্যত্রে বিক্রি করত: সরকারের সম্পত্তির অপূরনীয় ক্ষতিসাধনের ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ নুর আলী বাদী হয়ে জিআর মামলা নং ৪৭/২০২৪ইং (সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং ২০ তাং ১৫/০২/২০২৪ইং) দায়ের করেছেন। সদর কোর্টের উক্ত মামলায় সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই রিয়াজ উদ্দিন কর্তৃক দাখিলকৃত অভিযোগপত্র নং ৮৭ তাং ৩১/০৩/২০২৪ইং ধারা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ইং এর ১২ ও ১৩ ধারা,বিজ্ঞ আদালত গ্রহন করে ঐ মামলাটিকে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রেরণ করেন।

2

উক্ত মামলায় সরকারী খাস খতিয়ানের জায়গা হতে ৫ লক্ষ ঘনফুট মাটি কেটে নেয়ার ঘটনায় ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে গত ২২/০৮/২০২৪ইং জেলা প্রশাসক বরাবরে আমার দায়েরকৃত সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত করে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রের মূল্যবান সম্পত্তির ৫ লাখ ঘনফুট মাটির মূল্য ১ কোটি টাকার দ্বিগুন মূল্য ২ কোটি টাকা আইন অনুযায়ী ক্ষতিপূরন আদায়ের জন্য আমি সরকারের কাছে জোর দাবী জানিয়েছি।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

6 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

2 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
2