editor
প্রকাশিত: 3:02 PM, November 29, 2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই বিদ্যুৎ অফিসস্থ বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্কার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। একইভাবে দেশনায়ক তারেক রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে প্রবাস থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সোরমান আলী, সিনিয়র সহ সভাপতি শ্যামল চন্দ্র মালাকার, সহ সভাপতি লোকমান হোসেন, মো. রফিকুল ইলাম স্বপন, জগদীশ চন্দ্র দাস, লিমন মিয়া, মো. অলি উল্লাহ, ইছাক মিয়া, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক দিলীপ কুমার দাস, মো. আতিকুর রহমান, মো. আবু সাঈদ, আব্দুল বাতেন মুন্না, অর্থ সম্পাদক আব্দুল বাছিত, আব্দুল আউয়াল, মো. সহিদুল ইসলমা, মো. আব্দুল কাইয়ুম, মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক সুমন দাস, দপ্তর সম্পাদক আবুল হাসনাত, শিক্ষা সম্পাদক মো. নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গনি মুন্না, প্রকাশনা সম্পাদক মো. হামিদ উদ্দিন খান, মহিলা সম্পাদিকা মাহমুদা খাতুন শিল্পী, সমাজ কল্যাণ সম্পাদক সুবল শর্মা, আইন বিষয়ক সম্পাদক মো. কাওছার আহম্মেদ খান, যুব বিষয়ক সম্পাদক মো. জুবেল আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাল আহমদ, রোশন আলী, রাকু আহমেদ, রাসেল মিয়া প্রমুখ।
4 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
4 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
7 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’