editor

প্রকাশিত: 8:33 PM, January 10, 2026

শ্রীমদভাগবতগীতার জ্ঞান ও উপদেশ আমাদের জীবনের আলোকবর্তীকা : এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

শ্রীমদভাগবতগীতার জ্ঞান ও উপদেশ আমাদের জীবনের আলোকবর্তীকা : এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, শ্রীমদভাগবতগীতার জ্ঞান ও উপদেশ আমাদের জীবনের আলোকবর্তীকা হিসাবে কাজ করে যাচ্ছে। শ্রীমদভাগবতগীতার চীরন্তন বাণী ও আদর্শে আমরা আমাদের জীবন পথ পরিচালনা করতে পারি।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্হানে ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন মিথ্যা ট্যাগ লাগিয়ে তাদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট,অগ্নিসংযোগ, নির্যাতন বন্ধ করতে হবে। মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে ধর্মীয় সংখ্যালঘু হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক ও সর্ব্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) নগরীর তালতলাস্থ শ্রী শ্রী গোবিন্দজীউ আখড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘোষিত জাতীয় পর্যায়ে শ্রীমদভাগবতগীতা পাঠ প্রতিযোগিতা ও সিলেট জেলা পর্যায়ে শ্রীপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পূজা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন এর সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাস, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক প্রদীপ কুমার দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পূজা পরিষদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কর, তথ্য ও গবেষনা সম্পাদক উজ্জল চন্দ, সাংস্কৃতিক সম্পাদক রিংকু চক্রবর্ত্তী, সহ সাংগঠনিক সম্পাদক লিপটন রঞ্জন তালুকদার, মহানগর শাখার সাংস্কৃতিক সম্পাদক রকি দেব,জেলাশাখার সদস্য অধ্যাপক হ্রিষিকেশ ধর, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি অনিল কান্ত পাল, সাধারণ সম্পাদক রবীন্দ্র রায়, বিজয়ানীবাজার সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্ত্তী, জৈন্তাপুর সাধারণ সম্পাদক দুলাল দেব এবং রম্যাংশু চক্রবর্ত্তী সুমন প্রমুখ।

বিচারক হিসেবে ক ও খ বিভাগে দায়িত্ব পালন করেন আশোক রঞ্জন চৌধুরী, বনমালী ভট্টাচার্য্য, স্বপন চক্রবর্ত্তী, ডা. মালা রানী দেব, রতন কান্তি দাস,শিবানী দেব, রজত চক্রবর্ত্তী।

শ্রীপাঠ প্রতিযোগিতায় ক বিভাগে ১ম স্থান অর্জন করেন রিমঝিম চক্রবর্ত্তী, ২য় স্থান অর্জন করেন তুলসি দাশ তুলি, ৩য় স্থান অর্জন করেন পুশ্পিতা দাস নিঝুম। খ বিভাগে ১ম স্থান অর্জন করেন পূর্ণিমা রানী দাস, ২য় স্থান অর্জন করেন অর্নব চন্দ্র দাস, ৩য় স্থান অর্জন করেন দৃষ্টি তালুকদার।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল প্রতিযোগী, অভিভাবক সহ উপস্থিত সকলকে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগামীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ে শ্রীপাঠে অংশ গ্রহণের জন্য প্রতিযোগীদের দিক নির্দেশনা দেয়া হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের