admin

প্রকাশিত: 11:05 AM, May 6, 2026

সিসিকে এখনও রাজেশসহ ডেভিলদের দাপট: আনোয়ারুজ্জামানের অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবি

সিসিকে এখনও রাজেশসহ ডেভিলদের দাপট: আনোয়ারুজ্জামানের অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবি

5

স্টাফ রিপোর্টার:
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে দৃশ্যপট আমূল বদলে গেলেও সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) এখনো কাটেনি ‘ফ্যাসিবাদী’ আমলের ছায়া। পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও প্রভাবশালী আওয়ামী নেতা বিধান কুমার শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজেশ সরকার এখনো সিসিকে ত্রাসের রাজত্ব কায়েম রেখেছেন বলে অভিযোগ উঠেছে। তার এই দাপট ও সিসিকে বহাল থাকা অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ ও সংক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।
অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী শাসনামলে সিসিকের প্রকৌশল ও বিজ্ঞাপন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ছিল রাজেশের নিয়ন্ত্রণে। ‘বিধান গ্রুপ’-এর নাম ভাঙিয়ে প্রতি মাসে সিসিকের বিভিন্ন খাত থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে তিনি সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ওপর মানসিক চাপ সৃষ্টি ও প্রভাব বিস্তার করে আসতেন দীর্ঘ দিন ধরে। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলেও এই সিন্ডিকেট কীভাবে এখনো সিসিকের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরাসরি অস্ত্র হাতে রাজপথে নেমেছিলেন এই রাজেশ সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও স্থিরচিত্রে তাকে প্রকাশ্য দিবালোকে আন্দোলনকারীদের ওপর হামলা করতে দেখা গেছে। এত কিছুর পরও বর্তমান প্রশাসন তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। উল্টো তিনি এখনো বিএনপি-জামায়াতপন্থি নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সিসিক সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজেশ বিভিন্ন মহলে প্রচার করছেন যে— পলাতক মেয়র আনোয়ারুজ্জামান ও বিধান কুমার শাহর মাধ্যমে তিনি বর্তমান প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ফেলেছেন। এই গুঞ্জনে সাধারণ কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, রাজেশের এমন আস্ফালনে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, সিসিকে এখনো আনোয়ারুজ্জামানের আমলের অসংখ্য বিতর্কিত ও অবৈধ নিয়োগপ্রাপ্ত লোক বহাল তবিয়তে আছে, যারা রাজেশের নেতৃত্বে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি নেতা জানান, “নিজে যখন দেখি আমাদের দলের কিছু নেতার ছত্রছায়ায় আনোয়ারুজ্জামানের নিয়োগপ্রাপ্ত ও রাজেশসহ ডেভিলরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা হয়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় খুনিদের সহযোগীরা কীভাবে সিসিকে রাজত্ব করে?”
বর্তমানে সিসিকের অভ্যন্তরে ও বাইরে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থী ও সংক্ষুব্ধ জনতা অবিলম্বে রাজেশ সরকারসহ আনোয়ারুজ্জামানের অনুসারীদের সিসিক থেকে অপসারণের জোর দাবি জানিয়েছেন। অন্যথায় সিসিকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

5 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

2 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

6 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

8 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

1 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

4 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

2 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

2 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
7