admin

প্রকাশিত: 11:56 AM, September 25, 2026

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

5

স্টাফ রিপোর্টার:
সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি তাঁকে দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছিলেন সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
অব্যাহতি সত্ত্বেও সম্প্রতি ঘোষিত সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিলে মঈন আহমদের সক্রিয় উপস্থিতি ও নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে সুনির্দিষ্ট অভিযোগে অব্যাহতি পাওয়ার পরও একজন নেতা কিভাবে দলীয় ব্যানারে প্রকাশ্যে আনন্দ মিছিল করেন—এ নিয়ে তৃণমূল বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে।
তৃণমূলের একাধিক কর্মীর দাবি, দলীয় নির্দেশ অমান্য করে অব্যাহতিপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি পুনর্বার দলীয় ব্যানার ব্যবহার করে রাজনৈতিক তৎপরতা চালান, তবে সাধারণ ত্যাগের মূল্যায়ন ভেস্তে যায় এবং দলীয় শৃঙ্খলা মারাত্মক হুমকির মুখে পড়ে।
এছাড়া মো. মঈন আহমদের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেট বিমানবন্দর সড়ক এলাকায় অবৈধ চোরাচালান সিন্ডিকেটের পেছনে তাঁর প্রত্যক্ষ মদদ রয়েছে। একইসাথে নিজ রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে এলাকার সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করার অভিযোগও উঠে এসেছে তাঁর বিরুদ্ধে।
দলীয় শৃঙ্খলা পুনরুদ্ধার এবং বিতর্কিত ব্যক্তিদের থেকে সংগঠনকে মুক্ত রাখতে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃত্বের আশু হস্তক্ষেপ দাবি করছেন সিলেট তৃণমূল বিএনপি ও যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

5 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

4 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

1 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

3 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

5 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

1 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

2 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

6 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

1
4