admin

প্রকাশিত: 10:47 AM, October 29, 2026

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

তারাপুর চা বাগানে মাদক ও অনৈতিক কার্যকলাপের রমরমা বাণিজ্য

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমানের সাথে দুই পাশে তারাপুর চা বাগানে মাদক ও অনৈতিক কার্যকলাপের রমরমা বাণিজ্যকারী স্মৃতি ও ঋতি।

স্টাফ রিপোর্টার:
সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা বাগানের ভেতর ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে মাদক ও পতিতা ব্যবসার শক্ত সিন্ডিকেট। চা শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষের জীবন যখন চরম দুর্বিষহ, ঠিক তখন দুই বোন স্মৃতি ও ঋতির বিরুদ্ধে এমন অপরাধমূলক সাম্রাজ্য পরিচালনার অভিযোগ উঠেছে।

আর এই পুরো অপরাধ জগতের নেপথ্যে থেকে প্রকাশ্য ও অপ্রকাশ্য শেল্টার দিয়ে যাচ্ছেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান। প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তদের রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অনুসন্ধানে জানা যায়, তারাপুর চা বাগানের ভেতরের একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী দুই বোন স্মৃতি ও ঋতি দীর্ঘ দিন ধরে এই অবৈধ বাণিজ্য চালিয়ে আসছে। বাগানের সাধারণ খেটে খাওয়া মানুষ যখন দুইবেলা দুমুঠো ভাতের জন্য সংগ্রাম করছেন, তখন এই দুই বোনের বিলাসবহুল জীবনযাত্রা সবার নজর কাড়ছে। সাধারণ মানুষের ঘরে দুপুরের খাবার জুটলেও রাতে থাকে না, অথচ স্মৃতি ও ঋতির ঘর এখন ভিআইপি এসি থেকে শুরু করে আধুনিক সব সুযোগ-সুবিধায় ভরপুর। চা বাগানের ঘরে ঘরে বসে তারা বৃদ্ধ নারী-পুরুষ ও ছোট ছোট শিশুদের দিয়ে মাদক স্পটে বা গ্রাহকদের কাছে মাদকদ্রব্য সরবরাহ করাচ্ছে। প্রথম দিকে স্থানীয় কয়েকজন প্রতিবাদ করার চেষ্টা করলেও ক্ষমতার প্রভাবে তাদের ম্যানেজ করা হয়। বর্তমানে স্থানীয় প্রভাবশালীরাও তাদের সাথে হাত মেলায়।অভিযোগ রয়েছে, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সরাসরি এই চক্রকে রক্ষা করছেন। চেয়ারম্যানের স্ত্রীর সাথে দুই বোনের পারিবারিক ও অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চেয়ারম্যানের স্ত্রীর সাথে স্মৃতি ও ঋতির মেলামেশা এতটাই গভীর যে তাদের দেখলে মনে হবে তারা চেয়ারম্যানের আপন বোন। শফিক চেয়ারম্যানের শেল্টারে দুই বোন পুরো বাগান এলাকায় রাজত্ব কায়েম করেছে। কেউ তাদের এই অপরাধের প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান ও তার স্ত্রীর নাম বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ফলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এদিকে তারাপুর বাগানের মূল ফটকের সামনে অবস্থিত পার্ক ভিউ আবাসিক এলাকার সামনের কিছু চায়ের স্টল এই মাদক ব্যবসার মূল আড্ডাখানায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকে এসব চায়ের স্টলে মাদকসেবী ও বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। অভিযোগ রয়েছে, পাঠানটুলা এলাকার প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতা পার্ক ভিউ এলাকার এই মাদকের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। প্রভাবশালী মহলের ভয়ে স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পান না। এই চক্রের প্রভাবে যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। চা বাগানের তরুণ প্রজন্ম দিন দিন জড়িয়ে পড়ছে ইয়াবা, গঞ্জা ও মদসহ নানা মাদকে। এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

এই চাঞ্চল্যকর বিষয়ে অভিযুক্ত টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান জানান, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে স্মৃতি ও ঋতির সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তারা আমার নির্বাচনে কর্মী হিসেবে কাজ করেছে। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। স্মৃতি ও ঋতি অবৈধ কার্যকলাপের সাথে জড়িত—এ ধরনের অভিযোগ আজ পর্যন্ত আমি পাইনি।

এছাড়া স্মৃতি ও ঋতির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ভাই প্রতিবেদককে জানান যে তিনি বাসার বাইরে রয়েছেন, যে কারণে স্মৃতি ও ঋতির সাথে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, চা বাগানের মতো একটি জনবহুল এলাকায় এই ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। অবিলম্বে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তারাপুর বাগান এলাকাকে মাদকমুক্ত করা এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে