editor

প্রকাশিত: 4:09 PM, February 27, 2021

গণতান্ত্রিক ধারার সকল বিরোধী দলের ঐক্য চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

গণতান্ত্রিক ধারার সকল বিরোধী দলের ঐক্য চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

সরকার দেশে বিভেদ-বিভাজন ও হিংসা-বিদ্বেষের রাজনীতিকে ক্রমাগত বাড়িয়ে চলেছে বলে অভিযোগ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার দেশে বিভেদ-বিভাজন ও হিংসা-বিদ্বেষের রাজনীতিকে ক্রমাগত বাড়িয়ে চলেছে। একদিকে সরকার  শক্তিশালী বিরোধী দল থাকার কথা বলছে, অন্যদিকে বিরোধী দল ও বিরোধী মতের বিরুদ্ধে দমন-নিপীড়ন ও হামলা-আক্রমণসহ রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে। মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে চরমপন্থী নীতি ও কৌশল অবলম্বন করছে। যা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত সভায় এসব কথা বলা হয়েছে বলে আজ  (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু। বক্তব্য দেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, এ্যাপোলো জামালী, শহীদীল আলম নান্নু, ফিরোজ আহমেদ, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক রহিমা বেগম, ইমরান হোসেন প্রমুখ।সভায় নেতৃবৃন্দ বলেন, বিরোধী দলসমূহকে কীভাবে ছত্রভঙ্গ ও চাপে রাখা যায় প্রতিনিয়ত সেই চেষ্টাই করে আসছে সরকার। রাজনৈতিক প্রতিপক্ষের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিও তারা সহ্য করতে পারছে না। বিরোধীদের দমনে চরমপন্থা নীতি ও কৌশল অবলম্বন করছে। এই পরিস্থিতি দেশকে মহাবিপর্যয়ের পথে ঠেলে দিচ্ছে। সরকারের এই চরম কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে গণতান্ত্রিক ধারার সকল বিরোধী দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।সভায় গৃহীত প্রস্তাবে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এই মৃত্যু এক ধরনের হত্যাকাণ্ড। কারাবন্দি থাকা লেখককে জামিনে মুক্তি না দিয়ে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।সভায় ওই ঘটনার বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।সভার শুরুতে সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, বিশিষ্ট ব্যাংকার খন্দকার ইব্রাহিম খালেদ, কারাবন্দি লেখক মুশতাক আহমদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাহমুদ হোসেনের মাতা সুফিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন