editor
প্রকাশিত: 3:18 PM, June 23, 2021
নিজস্ব প্রতিনিধি
কোভিড-১৯ সহ সকল মহামারি ও যে কোন দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে এবং সাধারণ মানুষকে সহায়তা করার লক্ষ্য নিয়ে সিলেটের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘স্টুডেন্ট ইউনিটি’ নামে একটি সামাজিক সংগঠন।
গত মঙ্গলবার (২২ জুন) রাতে নগরীর মিরাবাজারে প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এক প্রস্তুতি সভায় সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে বদরুল আজাদ রানাকে আহ্বায়ক, দেলোয়ার হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আতিকুর রহমান চৌধুরী লাভলুকে সদস্য সচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ এর ছোবলে সমস্ত বিশে^র ন্যায় এই বাংলাদেশও আজ কঠিন সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে কয়েক হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন এবং সংক্রমন আজ দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বৈজ্ঞানিকদের ধারণা- কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ আরও প্রবল ও নির্দয়ভাবে মানব সমাজকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। এমতাবস্তায় পৃথিবীর কোন সরকারই ভয়াবহ মহামারি করোনা মোকাবেলা করতে পারছেন না। এই জন্য জাতীয় দুর্যোগ মোকাবেলায় দলমত নির্বিশেষে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। ইতিহাস স্বাক্ষী দেয়, মহামারি ও দুর্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মানুষের সংগ্রাম কখনও বৃথা যায়নি।
তাই জাতীয় সংকটে এই ভূখন্ডের মানুষ, বিশেষ করে ছাত্র সমাজ নিঃস্বার্থভাবে সব ধরণের দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করতে হবে। আমরা মনে করি- আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসই সকল দুর্যোগ প্রতিরোধের নিয়ামক হিসেবে কাজ করবে।
মূলত- আমাদের লক্ষ্য হলো- চলমান মহামারি করোনায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে জনগণকে সেবা প্রদান নিশ্চিত করা।
ডিএসএস/২৩জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন