editor
প্রকাশিত: 8:48 PM, March 2, 2021
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় চেম্বার কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, সিলেট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনে কাজ করে আসছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটি ও সকল সদস্যবৃন্দকে অভিনন্দন জানান এবং ফুল ব্যবসায়ীদের যেকোন সমস্যাবলী নিরসনে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্ভিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম বলেন, সিলেট চেম্বার অব কমার্স সিলেট জেলার ব্যবসায়ী মহলের অভিভাবক। আমরা সিলেট চেম্বারের ছায়াতলে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করে যেতে চাই। তিনি বলেন, সিলেট জেলায় পাঁচশত’র অধিক ফুল ব্যবসায়ী রয়েছেন। আমরা আজকের সভার মাধ্যমে সিলেট চেম্বারের কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করছি। তিনি ভবিষ্যতে ফুল ব্যবসায়ীদের যেকোন সমস্যা নিরসনে সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মুশফিক জায়গীরদার, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, মোঃ আমিনুজ্জামান জোয়াহির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান রিপন, সহ সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রাছেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, উপদেষ্টা কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মাহবুব ডালি, সহ সাধারণ সম্পাদক আবুল খান, ধর্ম বিষয়ক সম্পাদক রঈছ উদ্দিন ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।-বিজ্ঞপ্তি
4 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
3 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
3 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
8 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
6 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
5 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়
7 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।