editor
প্রকাশিত: 3:22 PM, March 6, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৫ লাখ টাকা মূল্যের পাঁকা তিসিতে মই দিয়ে চাষিদের স্বপ্ন চুরমার করেছে বনবিভাগ। তিসি বপন থেকে পেঁকে আসা পর্যন্ত চাষিরা দীর্ঘদিন কষ্ট করে প্রায় ৩৫ বিঘা জমিতে তিসি চাষাবাদ করে ফলন ঘরে উত্তোলনের সময় বনবিভাগ ট্রাক্টর দ্বারা মইদিয়ে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে।
চাষিদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই ফসলটি হারিয়ে অসহায় কৃষকেরা চোখে এখন অন্ধকার দেখছেন। অনেকেই দেনা নিয়ে তিসি চাষ করে এবার বিপাকে পড়েছেন। শুক্রবার (৫ মার্চ) সরেজমিনে গেলে পাঁকা তিসিতে মই দিয়ে সমস্ত ফসল বিনষ্ট করার বাস্তব চিত্র ফুটে ওঠে। এসময় চাষিরা জানান, বৃহস্পতিবার (০৪ মার্চ) বেলা ১২টা থেকে টানা ৩ ঘন্টা বনবিভাগের অভিযানে পাকাঁ তিসিতে মই দিয়ে চাষিদের স্বপ্ন চুরমার করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার লক্ষীনগর বিটের নিয়াগুল মৌজার নিয়াগুল হাওরে জেএল নং৭২,দাগ ৪২ এ সংরক্ষিত বনবিভাগের প্রায় ৩৫ বিঘা জমিতে স্থানীয় এলাকাবাসী তিসি চাষাবাদ করেছিল।
স্থানীয়রা জানান, অভিযান চলাকালে অসহায় কৃষকেরা বনবিভাগের কর্মকর্তা,কর্মচারীদের হাত-পায়ে ধরে কান্নাকাটি ও মিনতি করলেও তাদের পাকাঁ তিসি রক্ষা করতে পারেননি। বরং অসহায় কৃষকদের মারধরের অভিযোগ রয়েছে। তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন,মৌলভী জহির উদ্দিন, রকিব উদ্দিন, তাজ উদ্দিন, একই গ্রামের মৃত তৈয়মুছ আলীর ছেলে মোক্তার আহমদ, আব্দুল মালিক মৃত সিকন্দর আলীর ছেলে কামাল উদ্দিনসহ জহির উদ্দিন, আব্দুর রব, ফুলতুল নেছা রাবেয়া খাতুনসহ আরও অনেকে জানান সারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন, রাতারগুল বিট কমকর্তা ও বনকর্মীদের সহযোগিতায় লক্ষীনগর বিট কমকর্তা জহিরুল ইসলাম রাজুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয়রা আরও জানান, এসব ভূমিতে প্রতি বছরে মুর্তা বাগান সৃজনের কথা বলে বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা লাখ লাখ টাকা আত্মসাৎ করে চলেছেন। ১/২ কিলোমিটারের মধ্যে বনবিভাগের কোন মূর্তা বাগান আছে কিনা। বরং আমাদের কাছে প্রতিবছর তাদের দালালদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা টাকা চেয়ে থাকেন। টাকা দিলে আমরা চাষাবাদ করলে কোন সমস্যা হয়না। প্রতিবছরের ন্যায় এ বছরও তিনি টাকা দাবি করেন। টাকা না দেয়ায় তিনি আমাদেরকে বেশকটি মামলায় অন্তর্ভুক্ত করেন। পাশাপাশি আমাদের ৩৫ বিঘা জমিতে চাষাবাদকৃত পাঁকা তিসিতে ট্রাক্টর দিয়ে চাষিদের স্বপ্ন চুরমার করেদেন।
এ ব্যাপারে সারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন বলেন, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলার বনভূমির ভূমি জবর দখলকারীদের হাত থেকে যেকোন মূল্যে উদ্ধার করা হবে। এরই লক্ষে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন