editor
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই সিলেটে নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস।
সেই প্রাণঘাতি ভাইরাস এবার সিলেট বিভাগে অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে ধরা পড়েছে ৩৮৭ জনের শরীরে। এটাই এ পর্যন্ত সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড।
তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. মতিউর রহমান।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৮৭ জন করোনা রোগীর মধ্যে ১৯১ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ৫৬ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন।
এদিকে, সিলেটে রোগী শনাক্তের পাশাপাশি প্রতিদিনই মিলছে করোনায় মারা যাওয়ার খবর। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন ২ জন। এর মধ্যে একজন সিলেট ও অপরজন হবিগঞ্জ জেলার।
আর গত মাত্র ৫ দিনে বিভাগে মারা গেছেন ২২ জন। সারা বিভাগে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ শ, সুনামগঞ্জে ৩৪, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারে ৩৭ জন মারা গেছেন।
7 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
3 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট
3 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির