editor
প্রকাশিত: 11:42 PM, January 9, 2022

গোয়াইনঘাট নন্দীরগাও ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ শক্তিশালী তৃনমূল বিএনপি গড়তে কাউন্সিলের বিকল্প নেই। বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোকনা কেন জিয়ার সৈনিকদের দমিয়ে রাখার সাধ্য ফ্যাসিবাদী সরকারের নেই। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি ছিল আছে এবং থাকবে।
তিনি রোববার গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দীরগাও ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমদের সভাপতিত্বে ছাত্রদল নেতা বিলাল আহমদ ও মুমিন আহমেদর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে এম এ মতিনকে সভাপতি, ইব্রাহিম আলীকে সাধারণ সম্পাদক ও জিয়াউল জিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নন্দীরগাও ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক হাজী ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহপরান, জসিম উদ্দিন, জয়নাল আবেদীন ও সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ।
কাউন্সিলে বক্তব্য রাখেন নন্দীরগাওঁ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, তেরা মিয়া, আব্দুল হাসিম চৌধুরী, হাজী মাসুক আহমেদ, নিজাম উদ্দিন মেম্বার, আফতাব আলী মেম্বার, নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ও ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুস সোবহান, মছব্বির, বিশিষ্ট মুরব্বি মানিক মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আইয়ুব আলী, ফয়েজ আহমেদ, বদরুল ইসলাম ও রুহুল আমিন প্রমুখ। সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, সাবেক এম পি মরহুম দিলদার হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম লুৎফুর রহমানে মাগফিরাত ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা নাজমুল ইসলাম হাসান।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন