editor
প্রকাশিত: 8:23 PM, January 23, 2022

ব্যাটারী চালিত যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ বন্ধ কর : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। রবিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মামুন বেপারি, চা শ্রমিক ফেডারেশনের সভাপতি রতœা বসাক, চালক সংগ্রাম পরিষদের মনজূর আহমদ, হারুন মিয়া, কুরবান আলী, সুরুজ আলী, দেলোয়ার আহমদ, কাওছার, জাবেদ আহমদ,ধানেশ আলী, জসিম আহমদ, খোকন, জয়নাল, শরিফ,অভি আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চালক সংগ্রাম পরিষদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে সরকার যখন একটি নীতিমালা তৈরি করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে তখন সিলেটের স্থানীয় প্রশাসন বিভিন্ন ভাবে ব্যাটারি চালিত যানবাহন চালকদের হয়রানি করছেন। বক্তারা, ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের হয়রানি-নির্যাতন-উচ্ছেদ বন্ধ ও আটক গাড়ি ছেড়ে দেয়ার জন্য সিসিক মেয়র ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তারা, অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০টাকা ও জাতীয় ন্যুনতম মজুরি ২০ ঘোষণা করার আহ্বান জানান।
সমাবেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত ভিসি অপসারণের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করা হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন