editor
প্রকাশিত: 6:50 PM, December 30, 2021

১০ জন রোগীর ফ্রি কানের পর্দা অপারেশন ডা. নূরুল হুদা নাঈম সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন
মানুষের মৌলিক অধিকারের অন্যতম হলো চিকিৎসা। বিভিন্ন কারণে প্রায়শ অনেক মানুষ চিকিৎসাবঞ্চিত হয়। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের নাক-কান-গলার বিভিন্ন সমস্যায় যারা ভুগে থাকেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে অপারেশন করানো তাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। ডা. নুরুল হুদা নাঈম এক্ষেত্রে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে এযাবত প্রায় শতাধিক রোগীর ফ্রি অপারেশন করা হয়েছে। সমাজের প্রতিটি স্তরে ডা. নাঈম অনুকরণীয়।
‘আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি’ প্রদিপাদ্যকে সামনে রেখে এনজেএল টিম্প্যানোপ্লাস্টি ডে উপলক্ষে ১০ জন রোগীর ফ্রি কানের পর্দা অপারেশন কর্মসূচিতে বক্তারা একথা বলেন।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে এনজেএল ইএনটি সেন্টারে কর্মসূচিটি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন এনজেএল ফাইন্ডেশন এর সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার, এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা প্রোগ্রাম এর সদস্য সচিব এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, সাংবাদিক মঈনউদ্দিন মঞ্জু, এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজার কিংকন রায় ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সামিয়া আক্তার, সিস্টার ফারজানা আক্তার, রিসিপশনিস্ট নাঈমা জান্নাত প্রমূখ। অপারেশনে সহযোগিতা করেন সানজিদা সরকার, আশামণি, আরিফ ও আফিয়া।
ডা. নূরুল হুদা নাঈম বলেন, এক অসহায় মা আমাকে জানিয়েছিলেন কানের সমস্যার কারণে তার মেয়ের সংসার ভেঙে গিয়েছে। তারপর ২০১১ সালে ঘোষণা দিয়ে ৫জন বিবাহ উপযোগী মেয়ের ফ্রি কানের পর্দা অপারেশনের উদ্যোগ আমরা হাতে নিয়েছিলাম। ২০১২ সালে ৫জন এবং ২০১৩ সাল থেকে প্রতিবছর ১০ জন সুবিধাবঞ্চিত রোগীকে আমরা এই সেবা প্রদান করে আসছি। এই যাত্রা এখনও অব্যাহত আছে আর ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে