editor

প্রকাশিত: 11:25 PM, January 29, 2022

নৌকার বিজয়ে উন্নয়নের জোয়ারে খাজাঞ্চী হবে মডেল ইউনিয়ন : বিশ্বনাথে নাদেল

নৌকার বিজয়ে উন্নয়নের জোয়ারে খাজাঞ্চী হবে মডেল ইউনিয়ন : বিশ্বনাথে নাদেল

নৌকার বিজয়ে উন্নয়নের জোয়ারে খাজাঞ্চী হবে মডেল ইউনিয়ন : বিশ্বনাথে নাদেল

বিশ্বনাথ প্রতিনিধি 
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, নৌকার বিজয়ে উন্নয়নের জোয়ারে খাজাঞ্চী ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন।
যে ব্যক্তি প্রবাসে থেকে নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানুষের সেবা করেন, তিনি খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান হলে কখনই জনগণের বরাদ্ধ লুঠপাট করে খাবেন না। তাই আপনারা ৩১ জানুয়ারী স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী আরশ আলী গণিকে নির্বাচিত করুণ। খাজাঞ্চীর উন্নয়নের দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রী নিবেন। আর আমরা থাকব সার্বিক সহযোগীতায়।
তিনি শনিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রীতিগঞ্জ বাজারে আওয়ামী লীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী আরশ আলীর নৌকা প্রতীকের সমর্থনে প্রচারণা মিছিল শেষে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সারাদেশে উন্নয়নের ছোয়া লেগেছে। কিন্তু এই ইউনিয়ন সরকার দলীয় কোনো জনপ্রতিনিধি না থাকায় কোন উন্নয়ন হয়নি। যারা ইউনিয়নের দায়িত্বে ছিলেন ছিলেন তারা এই এলাকার উন্নয়ন না করে তাদের পকেটের উন্নয়ন করেছেন।
আপনাদেরকে কথা দিচ্ছি এই এলাকায় নৌকার বিজয় হলে নির্দিস্ট বরাদ্ধের চেয়ে সরকারের পক্ষ থেকে অনেক বেশি বরাদ্ধ পাবেন।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
সভায় নৌকার মাঝি আরশ আলী গণি বলেন, খাজাঞ্চী ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। ৩১ জানুয়ারী আপনারা ভেট দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করুন বিনিময়ে আমি আপনাদের কাঙ্খিত উন্নয়ন উপহার দেব।
আপনাদের দেওয়া ভিক্ষার ভোটে আমি নির্বাচিত হলে আপনাদের আমানত আমি কিয়ানত করব না কথা দিচ্ছি, করলে এর বিচার আপনরাই করবেন।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় নির্বাচনী শেষ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সিলেট সদর উপজেলার কান্দিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি প্রদীপ কুমার দেব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
জনসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা লায়েক হাসান অভি, গীতা পাঠ করেন আওয়ামী লীগ নেতা বিদ্যাভ‚ষণ চক্রবর্তী ও স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমীর দে ঝুলন।
বক্তব্য রাখেন, খাজাঞ্চী ইউনিয়ন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, সহ সভাপতি শাহ মুজিবুর রহমান।
মিছিল ও জনসভা শুরুর পূর্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয়। মিছিল ও জনসভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক