editor

প্রকাশিত: 8:11 PM, July 8, 2023

দেশের তরুণ সমাজ ভোট দিতে পারেনি : কাইয়ুম চৌধুরী

দেশের তরুণ সমাজ ভোট দিতে পারেনি : কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশে আজ কর্মসংস্থান নেই, আর যাও আছে তা সরকার দলের লোকদের জন্য সংরক্ষিত। ২০১৪ সাল থেকে কোন নির্বাচনেই দেশের তরুণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে নি। কর্মসংস্থান ব্যাংক নামে সরকারী একটি প্রতিষ্ঠান রয়েছে বেকারদের কর্মসংস্থানে বিনিয়োগের জন্য। কিন্তু এই ব্যাংকে লোন পেতে হলেও সরকার দলের সমর্থক হওয়া লাগে। দেশের তরুন ও মেধাবীরা সরকারী চাকুরী পায় না। চাকুরী পেতে হলে সরকার দলের মন্ত্রী, এমপি ও নেতাদের সুপারিশ লাগে। দেশে লক্ষ লক্ষ শিক্ষিত ও মেধাবী তরুণ যোগ্যতা থাকার পরও আজ কর্মহীন। সাধারণ মানুষ আজ পেট ভরে থেকে পারে না। এই অবস্থায় একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে না। তরুণ সমাজের এসব দাবী দাওয়া নিয়েই সারাদেশে তরণ্যের সমাবেশ করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তাই দেশকে বাঁচাতে আগামীকাল রোববার দলমত নির্বিশেষ সিলেটে তারণ্যের সমাবেশ যোগ দিতে হবে।
শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে ৯ জুলাই রোববার সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিনের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ ঘরে ঘরে চাকুরী দেবে বলে দেশের তরুণদের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু বাস্তবে আজ তার ঠিক উল্টো। দেশের লক্ষ লক্ষ তরুণরা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে। এখন আওয়ামীলীগ না করলে চাকুরী হয় না। সর্বপোরী সরকার দেশকে ভয়বাহ পরিস্থিতির দিকে নিয়ে গেছে। এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হলে বিএনপি ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়ন করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, কোহিনূর আহমেদ, মাহবুব আলম, বখতিয়ার আহমদ ইমরান, আব্দুল মন্নান, আবুল কালাম, হাজী উমর আলী,  বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, মো. মনির হোসেইন, সামছুদ্দিন শাহীন, নুরুল মোত্তাকিন বাদশা, এড. আব্দুল্লাহ আল হেলাল, সাজ্জাদ হোসেন দুলু, গিয়াস উদ্দিন, ইকবাল হোসন, জয়নাল আবেদীন, আজির উদ্দিন, বুরহান উদ্দিন ,ওমর ফারুক, ফখরুল আলম, মতিউর রহমান, আলী আহমদ, আইনুল্লাহ জিয়াবুর রহমান, সেবুল আহমদ, গিয়াস উদ্দিন, জয়নাল আবেদীন ইমন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়