editor

প্রকাশিত: 11:43 AM, January 7, 2022

রাতের কলকাতা এখন কারবালা: জয়া আহসান

রাতের কলকাতা এখন কারবালা: জয়া আহসান

রাতের কলকাতা এখন কারবালা: জয়া আহসান

ডেস্ক রিপোর্ট
করোনার ঢেউ যত দ্রুত ধেয়ে আসছে, ততধিক গতিতে হাতের কাজগুলো সারছেন জয়া আহসান তথা টলিউড।

এই অভিনেত্রী টানা ব্যস্ত আছেন বঙ্গভঙ্গের উত্তাল সময় নিয়ে টলিউডের সৌকর্য ঘোষালের ‘কালান্তর- বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’-এর শুটিংয়ে। কারণ, ডে-লকডাউনের আগেই কাজটি শেষ করতে হবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে জয়া আহসান কলকাতা থেকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানা সকাল-বিকাল পাগলের মতো শুট করছি। ঘরে ঢুকতে হচ্ছে রাত ৯টার মধ্যেই। ৯টার পর কলকাতা এখন কারবালার মতো। সব বন্ধ। কারফিউ টাইপ। জানি না, সামনে আরও কেমন দিন আসছে।’

এদিকে অস্থিরতার কথাগুলো যখন বলছেন, তখন তিনি বেশ স্থির। ‘কালান্তর’ থেকে পেয়েছেন বুধ ও বৃহস্পতি ছুটি! এটুকু প্রাপ্তিতেই মহাখুশি এই অনন্যা। বললেন, ‘গতকাল ও আজ (৫ ও ৬ জানুয়ারি) গ্যাপ পেলাম শুটিং-ছুট থেকে। টানা দুটো দিন বাসায় চিল করলাম। নিজেকে নিজেই ট্রিট দিলাম। বিছানায় গড়াগড়ি আর আলসেমি করলাম মনভরে। বন্ধু মুনমুনকে নিয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে শীতের সবজি রান্না করলাম। খেলাম। এখন রিচার্জ লাগছে।’

শুক্রবার (৭ জানুয়ারি) থেকে ফের জয়ার শুটিং-ছুট শুরু। ভোর থেকে রাত ৯টা পর্যন্ত। এভাবে চলবে বেশ ক’দিন। যদিও এই ছুটে জয়াকে ভালোই ভোগাচ্ছে শীত। তার ভাষায়, ‘ঢাকার চেয়ে এখানে প্রচণ্ড শীত। খুব কষ্ট পাচ্ছি। আমার বাসাটাও খুব ঠান্ডা। গরমে আরাম করলেও শীতে একেবারে জমে যাই। ঠান্ডা আমি সহ্যই করতে পারি না! রোজ রোজ সাত সকালে শুটিংয়ে যাওয়া, খুব কষ্ট। দুটো দিন সেই কষ্ট থেকে বাঁচলাম।’

সেই আনন্দে জয়া আহসান তার ভক্তদের নেটমাধ্যমে পাঠালেন উষ্ণ-বার্তা! ভেরিফায়েড পেইজে প্রকাশ করলেন কফির পেয়ালা হাতে চারটি রোদ পোহানোর ছবি! জানান, এই ছবিগুলো আগেই তুলেছেন। এবার প্রকাশ করেছেন ছুটির আনন্দে, ঠান্ডাটাকে ভুলিয়ে দিতে।

ওদিকে ঠান্ডা-গরমের চেয়ে কলকাতার খবরে দিনকে দিন আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণের হার। এরমধ্যে গুঞ্জন উঠেছে, এখনও ভ্যাকসিনই নেননি দুই বাংলার এই অন্যতম অভিনেত্রী! কারণ, তার নাকি সুঁইভীতি রয়েছে! এমন প্রসঙ্গ টানতেই কম্বলমুড়ি থেকে সটান উঠে দাঁড়ালেন যেন; করলেন বিরোধিতা। বললেন, ‘সব মিথ্যে। আমি দুটো ভ্যাকসিনই নিয়েছি। বুস্টার বাকি। কিন্তু শঙ্কার বিষয় হলো, বুস্টার দিচ্ছে যারা তারাও দুই তিনবার করে আক্রান্ত হচ্ছে! এর শেষ কোথায় জানি না।’

জানুয়ারির শেষদিকে ঢাকায় ফিরবেন জয়া। ফের উড়াল দেবেন ‘সাদা আমি কালো আমি’ শিরোনামের ওয়েব সিরিজের ডাকে। ষাটের দশকের নকশাল আন্দোলনের ইতিহাস নিয়ে এই সিরিজ নির্মাণ করছেন ভারতীয় পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। যাতে জয়ার বিপরীতে থাকছেন বলিউডের মনোজ বাজপেয়ী।

এদিকে অভিনয়ের পাশাপাশি ১ জানুয়ারি থেকে শুরু হলো জয়ার পৃথিবী জয়ের নতুন যাত্রা। এদিন থেকে তিনি কাজ শুরু করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে। তিনি মূলত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

জয়া আহসান বলেন, ‘ইউএনডিপির মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, এই ভেবে নিজেকে সম্মানিত মনে করছি। আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার জন্য যেই লক্ষ্যমাত্রা (এসডিজি নামে পরিচিত) নির্ধারণ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি আমার কাজের মধ্য দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করবো, যেন আমরা সবাই মিলে বাংলাদেশসহ বিশ্বকে আরও সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে