editor
প্রকাশিত: 12:03 PM, January 7, 2022

জকিগঞ্জে নৌকার মিছিলে গিয়ে ছাত্রলীগ কর্মী নিহত
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে নৌকার বিজয় মিছিলে মোটরসাইকেল শোডাউনে গিয়ে দুর্ঘটনায় আশরাফুল ইসলাম তোষার নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম সুলতানপুর ইউপির ভক্তিপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি জকিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ইউপি ভোটের ফলাফলের পর রাত সাড়ে ৯টার দিকে বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুর সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে আনন্দ মিছিলে বের করেন। শোডাউনটি গঙ্গাজল এলাকায় পৌঁছার পর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফুল ইসলাম তোষার মারাত্মক আহত হলে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে গভীর রাতে তার মৃত্যু ঘটে। তরুণ আশরাফুল ইসলামের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানিয়েছেন, নিহত আশরাফুল ইসলাম তোষারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে না। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে শুক্রবার লাশ দাফন করা হবে।
এ নিয়ে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেমের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে