editor
প্রকাশিত: 11:32 PM, February 23, 2022

কমলগঞ্জে ব্যবসায়ী সেজে ধর্ষককে আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় বাক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাসিদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ। কমলগঞ্জ থানায় মৌখিক অভিযোগের ৪ ঘণ্টা মাথায় বুধবার দুপুর আড়াইটার দিকে পুলিশ কাঠ ব্যবসায়ী সেজে রসিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত রসিদ আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বারাম মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কমলগঞ্জ থানার এসআই বিজয়ের নেতৃত্বে পুলিশের একটি দল কাঠ ব্যবসায়ী সেজে উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে রসিদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকার খাঁর কোনা নামক স্থানে বাক প্রতিবন্ধী এক যুবতীক ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়। বর্তমানে ওই ধর্ষিতা যুবতী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়াদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)