editor
প্রকাশিত: 8:04 PM, December 29, 2021

কোম্পানীগঞ্জ ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনে অতিষ্ঠ জাতিকে উদ্ধার করতে শহীদ জিয়ার সৈনিকদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে আন্দোলনের বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হলে তৃনমূল বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে কাউন্সিলের বিকল্প নেই।
তিনি বুধবার কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মন্নান (মনাফ)।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন নবীকে সভাপতি, শেবুল আহমদকে সাধারণ সম্পাদক, চান মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, ইয়াসীন আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার খান কে সাংগঠনিক সম্পাদক করে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা হাজী আবুল বশর।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন।
কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা শওকত আলী বাবুল, এডভোকেট কামাল হোসেন, মো: ফখরুল ইসলাম, আজির উদ্দিন, নূরুল মোত্তাকিন বাদশা, আব্দুল মতিন। উপস্থিত ছিলেন, যুবদল নেতা আজাদুল হক, পাবেল আহমদ, ফজল উদ্দিন, আব্দুল মন্নান, বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসাইন, যুবদল নেতা, ইফতেখার মাহমুদ পাভেল, মামুন আহমদ, সাদ্দাম হোসেন, অমৃত হাসান, সাজন আহমদ, সাগর আহমেদ, সুরুজ আলী, সুমন আহমেদ ও হাসান আহমেদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন